টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত কুমুদিনী হাসপাতালে একটি প্রেশার সুইং অ্যাডস্পর্শন (পিএসএ) মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপনে অর্থায়ন করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এর ফলে রোগীদের জন্য নির্ভরযোগ্য ও স্বয়ংসম্পূর্ণ অক্সিজেন সরবরাহ নিশ্চিতে হাসপাতালের সক্ষমতা ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হবে।
চাহিদাকালীন অথবা জরুরি অবস্থাতেও এই পিএসএ অক্সিজেন প্ল্যান্ট ১৫০ জন রোগীকে প্রতি মিনিটে ৬০০ লিটার নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করবে। অত্যাধুনিক প্রযুক্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিনিয়োগ কুমুদিনী হাসপাতালের রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের সক্ষমতা বৃদ্ধি করবে।
মেডিকেল অক্সিজেনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যেকোনো কমিউনিটি হাসপাতালের জন্য গেম-চেঞ্জার হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর কুমুদিনী হাসপাতাল আনুমানিক ৩ লাখ ৫০ হাজার রোগীকে আউট-পেশেন্ট পরিষেবা এবং ৪৮ হাজার রোগীকে ইন-পেশেন্ট পরিষেবা দেয়। স্ট্যান্ডার্ড চার্টার্ডের অর্থায়নের মাধ্যমে হাসপাতাল এখন রিস্পেটরি সাপোর্ট প্রদানে গুরুতর রোগীদের প্রয়োজনীয় মেডিকেল অক্সিজেন সরবরাহে সক্ষম হবে।
২০২২ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশব্যাপী তিনটি হাসপাতালে পিএসএ অক্সিজেন প্ল্যান্ট সরবরাহ করেছে; চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং ইউনাইটেড ট্রাস্ট এম এ রশিদ হাসপাতাল। পূর্বে স্থাপিত তিনটি প্ল্যান্টের মোট ধারণক্ষমতা প্রতি মিনিটে ১ হাজার ৩০০ লিটার ছাড়িয়ে গেছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সংস্থার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বাস্থ্যকর জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব বলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্বাস। এরই ফলপ্রসূ, দেশের অন্যতম দাতব্য সংস্থা কুমুদিনী হাসপাতালে অক্সিজেনের স্থিতিশীল ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে পেরে আমরা গর্বিত।’
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর রাজীব প্রসাদ সাহা বলেন, ‘আমাদের জনগোষ্ঠীর অগ্রগতি এবং তাদের সেবা প্রদানের জন্য কুমুদিনী অংশীদারত্বে বিশ্বাস করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড কর্তৃক এই সহায়তা আমাদের কাজকে আরও সহজ করে তুলবে এবং রোগীদের জন্যও ভীষণ কল্যাণজনক হবে।

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। ফলে ভোক্তাদের এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন কিনতে হবে ২০৪ টাকায়। এত দিন ছিল লিটার ১৯৯ টাকা। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে...
১ ঘণ্টা আগে
চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
গ্যাস-সংকটের মধ্যে সেপ্টেম্বরের জন্য তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজিতে ১ টাকা ৩ পয়সা কমায় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৫ টাকায়, যা আগে ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
২ ঘণ্টা আগে
জাতীয় অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের ডিজিটাল অবকাঠামো রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতাভুক্ত হয়েছে। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (চবক) গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো....
৫ ঘণ্টা আগে