
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারি ও জেলেদের সহায়তা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত বাজেটে ৪ হাজার ২৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘প্রাণিজ আমিষের শতভাগ চাহিদা মেটানোর সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে আমাদের সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মৎস্য খাতে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ ও উন্নয়ন প্রকল্পসমূহের সফল বাস্তবায়নের ফলে ২০২২-২৩ অর্থবছরে মৎস্য উৎপাদন হয়েছে ৪৯ দশমিক ১৫ লক্ষ মেট্রিক টন। সরকার মৎস্য আহরণে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সরকার জেলেদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। কর্মহীন সময়ে সরকার জেলেদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে।’
প্রাণিসম্পদ খাতের উন্নয়নের বিষয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘গবাদিপশু ও হাঁস-মুরগির টেকসই জাত উন্নয়ন এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে স্মার্ট লাইভস্টক সেক্টর গঠনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক নির্ধারিত ন্যূনতম প্রাণিজ আমিষের চাহিদার ভিত্তিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। প্রাণিস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সরকারি উদ্যোগে টিকা উৎপাদন ও প্রয়োগ বাড়ানো হয়েছে।’
‘শেখ হাসিনার উপহার, প্রাণির পাশেই ডাক্তার’—এই নীতি সামনে রেখে প্রাণী চিকিৎসাসেবা খামারির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ৩৬০টি উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু করা হয়েছে।
মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আগামী ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত হবে এমন চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প ইত্যাদি।

দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম ভ্যাটসহ হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর সামগ্রিক মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা তৃতীয় মাসের মতো কমে গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমে এসেছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
১ দিন আগে
সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এটি একটি ব্যাংক। তাদের ব্যবস্থাপনা একই, বোর্ডও এক। কিন্তু এই ব্যাংককে একই পদে একই কাজ করেও কেউ বেতন পাচ্ছেন বেশি, কেউ কম। এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
২ দিন আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে...
২ দিন আগে