
কোনো দেশের অর্থনীতি কতটা স্বাধীন তা ১৯৭০ সাল থেকে পরিমাপ করে আসছে কানাডার স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ফ্রেজার ইন্সটিটিউট। এর জন্য মানদণ্ড তৈরি করা হয়েছে, যার নাম অর্থনৈতিক স্বাধীনতা সূচক। এবছর প্রকাশিত সূচকে গত ৫৩ বছরের মধ্যে প্রথম হংকংকে হারিয়ে সবচেয়ে মুক্ত অর্থনীতির শিরোপা জয় করেছে সিঙ্গাপুর।
ফ্রেজার ইনস্টিটিউট বলছে, বৈদেশিক বাণিজ্য কতটা সহজ, বাজারে প্রবেশাধিকার কেমন ও প্রতিযোগিতার স্বাধীনতা কতটা- এসবের সঙ্গে ব্যবসায়িক নীতি বিবেচনা করে এই সূচক তৈরি হয়।
১৯৭০ সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচক প্রকাশ শুরুর পর থেকে এবারই প্রথম মতো দুই নম্বর স্থানে নামল হংকং। দেশটির স্কোর আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২১ সালের ডেটার ওপর ভিত্তি করে ২০২৩ সালের সূচক ও প্রতিবেদন তৈরি হয়েছে। ব্যক্তির অর্থনৈতিক স্বাধীনতা সক্ষমতাকে এখানে বিবেচনা করা হয়েছে।
ফ্রেজার ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো ম্যাথিউ মিচেল সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে অর্থনৈতিক স্বাধীনতা কতটা নিবিড়ভাবে যুক্ত, অর্থনৈতিক স্বাধীনতা সূচকে হংকংয়ের অবস্থানের পরিবর্তন তা দেখিয়ে দিয়েছে।’
প্রতিবেদনে বলা হয়, বাজারে প্রবেশের ক্ষেত্রে নতুন নীতিমালার বাধা, ব্যবসার ব্যয় বৃদ্ধি ও বিদেশি শ্রমিক নিয়োগে সীমাবদ্ধতা হংকংয়ের পিছিয়ে যাওয়ার প্রধান কারণ।
চীনের প্রভাব বলয়ে থাকা হংকংয়ের পরিস্থিতি তুলে ধরে মিচেল বলেন, ‘বেসরকারি খাত নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টার সঙ্গে মিলেছে এসব দমনমূলক পদক্ষেপ। হংকংয়ের অর্থনৈতিক স্বাধীনতা তাই অনিবার্যভাবেই হ্রাস পেয়েছে।’
২০২০ সালে হংকংয়ের ওপর জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দেয় চীন। হংকংয়ের স্বায়ত্তশাসন হ্রাস পাবে বলে সেই আইনের সমালোচনা করেছিল সংশ্লিষ্টরা। সেই আইনের অধীনে বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রদ্রোহের অপরাধের শাস্তি ধরা হয় যাবজ্জীবন কারাদণ্ড।
আগের বছরের দ্বিতীয় অবস্থান থেকে এবার শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। প্রতিবেদনে বলা হয়, সরকারি কর্মকাণ্ড এবং বিধিগত উন্নয়নের মাধ্যমে ০.০৬ স্কোর বাড়িয়ে শীর্ষ অবস্থান অর্জন করেছে সিঙ্গাপুর।
সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র এই সূচকে যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য আছে নবম স্থানে। জাপান এবং জার্মানি রয়েছে যথাক্রমে ২০ এবং ২৩তম অবস্থানে।

বাংলাদেশের বিমানবন্দরগুলোয় রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা আরও সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ধারাবাহিক উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির...
১ ঘণ্টা আগে
প্রতিবছর কোরবানির ঈদ ঘিরে সারা দেশ থেকে সংগৃহীত চামড়া আসে সাভারের চামড়া শিল্পনগরীতে। একসঙ্গে এই বিপুল পরিমাণ চামড়া প্রবেশ করায় তার সংরক্ষণ ও প্রক্রিয়াজাত কার্যক্রমে সরাসরি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) ব্যবস্থাপনায় তৈরি হয় অতিরিক্ত চাপ।
১৮ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময় বাতিল হওয়া ২৭টি সৌরবিদ্যুৎ প্রকল্পের মধ্যে ৬টি আবার ফেরত এনেছে সরকার। এ জন্য কেন্দ্রগুলো থেকে বিদ্যুতের ক্রয়মূল্য গড়ে আড়াই সেন্ট কমিয়ে (১০০ সেন্টে ১ ডলার) চুক্তি করা হয়েছে। পাশাপাশি নতুন ছয়টি সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে ‘ওয়াক ফর বায়োডাইভারসিটি’ শীর্ষক পদযাত্রা ও ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শীর্ষক উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১ দিন আগে