দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত থাকবেন।
সম্প্রতি প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পুনরায় চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, পূর্বে চালু থাকা নারিতা-ঢাকা রুটটি লাভজনক হওয়া সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের সময়ে বন্ধ করে দেওয়া হয়েছিল।
প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক এক পর্যালোচনায় দেখা গেছে, রুটটি স্থগিত রাখার পেছনের কারণগুলো এখন আর বিদ্যমান নেই। ফলে যাত্রী চাহিদা, ব্যবসায়িক সম্ভাবনা এবং দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক বিবেচনায় নিয়ে সরকার পুনরায় ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে।
এর আগে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সে সময় সংস্থাটি জানিয়েছিল, চলমান হজ ফ্লাইট পরিচালনা, উড়োজাহাজ সংকট এবং ব্যবসায়িক বাস্তবতার কারণে রুটটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ও জাপানের মধ্যে এই রুটের ইতিহাসও বেশ দীর্ঘ। ১৯৭৯ সালে প্রথমবারের মতো ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরে ১৯৮১ সালে ঢাকা-নারিতা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হয়। তবে ২০০৬ সালে রুটটি বন্ধ হয়ে যায়।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২০২৩ সালের ১ সেপ্টেম্বর পুনরায় চালু করা হয় ঢাকা-নারিতা রুট। কিন্তু দেড় বছরের মাথায় ২০২৫ সালের জুলাইয়ে আবারও স্থগিত করা হয় ফ্লাইট পরিচালনা।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
৭ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১৮ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ দিন আগে