
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল)-এর জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ সিমেন্টের ডিলার কনফারেন্স পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রেশ সিমেন্টের ৩৩০ জন ডিলার অংশগ্রহণ করেন।
এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল ভিডিও বার্তার মাধ্যমে বলেন, ডিলারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে এমজিআই অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবে।
একটি পূর্ণাঙ্গ নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে এমজিআইয়ের চলমান বিনিয়োগ ও বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনের কথা উল্লেখ করেন এমজিআই ডিরেক্টর তানজিমা মোস্তফা। তিনি ভিডিও বার্তায় বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে বিশ্বমানের প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। এমজিআই সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
কনফারেন্সে ফ্রেশ সিমেন্টের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, ধারাবাহিক সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ শীর্ষ ২০ জন ডিলারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কনফারেন্সে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, এমজিআই চিফ অ্যাকাউন্টস অফিসার (সিএও) মো. রহমতুল্লাহ খোন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) আতিক উজ জামান খান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র জেনারেল ম্যানেজার (অডিট) সাজ্জাদ হোসেন, ইউসিআইএল জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আব্দুল লতিফ এবং জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ইলিশ বাণিজ্যের চেনা চিত্র এবার উল্টে গেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পদ্মার ইলিশের সবচেয়ে বড় বিদেশি বাজার ছিল ভারত। বিশেষ করে দুর্গাপূজার মৌসুমে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ থেকে ভারতে উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ রপ্তানি করা হতো।
২ ঘণ্টা আগে
শিল্পের ভবিষ্যৎ কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ সূচক হলো মূলধনি যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল। একটি দেশে বিনিয়োগ কতটা বাড়ল কিংবা কমল, নির্দিষ্ট সময়ের হিসাবে এ দুই উপকরণের আমদানি হ্রাস-বৃদ্ধির প্রবাহ থেকেই বোঝা যায়।
৯ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে এখন গুজব, অনিশ্চয়তা ও আস্থার সংকট সমান্তরাল রেখায় চলছে। ক্ষুদ্র বিনিয়োগকারীর আচরণও বেশ অস্থির হয়ে উঠছে। সপ্তাহের বেশির ভাগ কার্যদিবসে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতনের পরিস্থিতি তাঁদের শঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
১ দিন আগে
দেশে সবুজ বিনিয়োগ ও টেকসই অর্থায়নের গতি থমকে গেছে। এ দুই খাতে অর্থায়ন আশঙ্কাজনক কমেছে। এতে ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার প্রস্তুতিও দুর্বল হচ্ছে। একই সঙ্গে জ্বালানি খরচ ও দূষণ কমিয়ে সবুজ উৎপাদন ও টেকসই শিল্পায়নের পথেও বড় বাধা তৈরি হয়েছে।
১ দিন আগে