
আরও পাঁচটি প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন করের (ভ্যাট) বিশেষ সফটওয়্যার বিক্রয়ের অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে ৪৩টি প্রতিষ্ঠানের এ সফটওয়্যার বিক্রয়ের অনুমতি ছিল। নতুন অনুমতি পাওয়া ৫টি মিলিয়ে সফটওয়্যার বিক্রয়কারী প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৪৮টি। আজ সোমবার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
তালিকাভুক্ত নতুন পাঁচ প্রতিষ্ঠান হলো, ঢাকার পাকিজা টেকনোলজিস লিমিটেড, সিনটেক সল্যুশন লিমিটেড, ইউনিপ্রো সফটওয়্যার বিডি লিমিটেড ও সিস্টেম রিসোর্সেস লিমিটেড এবং চট্টগ্রামের নিউ টেকনোলজি সিস্টেমস লিমিটেড।
বার্ষিক পাঁচ কোটি টাকার বেশি লেনদেন হলেই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের বিশেষ সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করেছে এনবিআর। কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের মাসিক লেনদেন ৪২ লাখ টাকা অতিক্রম করলে এ সফটওয়্যার ব্যবহার করতে হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, এ সফটওয়্যারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এতে কেনার হিসাব রেজিস্টার ও বিক্রয় চালানে কোনো তথ্য এন্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের হিসাবে হালনাগাদ (আপডেট) হবে। সফটওয়্যারে বিভিন্ন মূসক হারও থাকবে।
এনবিআরের আদেশ অনুযায়ী, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক বিধিমালা-২০১৬ অনুসারে ভ্যাট নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মাস শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
বিধান অনুযায়ী ব্যবসার বার্ষিক টার্নওভার ৩০ লাখ টাকার নিচে হলে প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন নিতে হয় না। ৩০ লাখ ১ টাকা থেকে ৮০ লাখ টাকার মধ্যে লেনদেনকারী প্রতিষ্ঠানকে ৩ শতাংশ ভ্যাট দিতে হবে। এদিকে ৮০ লাখ টাকার ওপরে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়।
উল্লেখ্য, দেশে বর্তমানে প্রায় ২ লাখ ৮০ হাজার প্রতিষ্ঠানের ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিবন্ধন আছে। এই বিআইএন নিবন্ধনই ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।

গাজীপুরের কালীগঞ্জের কাঁচকলা এখন নিয়মিত রপ্তানি হচ্ছে যুক্তরাজ্যে। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর প্রথম চালান পাঠানোর পর এ পর্যন্ত আনুমানিক ২০০ টন কাঁচকলা রপ্তানি হয়েছে। বর্তমানে প্রতি সপ্তাহে তিনটি চালানে কাঁচকলা যাচ্ছে যুক্তরাজ্যে। মাসভেদে রপ্তানির হচ্ছে ৬ থেকে ১৮ টন।
২ ঘণ্টা আগে
দেশের নিত্যপণ্যের বাজারে যে কয়েকটি বড় শিল্পগোষ্ঠী বছরের পর বছর সরবরাহের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, তাদের মধ্যে সিটি গ্রুপের অবস্থান ছিল শীর্ষে। চিনি, ভোজ্যতেল, আটা-ময়দা থেকে শুরু করে বিভিন্ন ভোগ্যপণ্যে বড় আমদানিকারক ও উৎপাদক হিসেবে বাজারে তাদের উপস্থিতি ছিল যথেষ্ট শক্তিশালী।
৩ ঘণ্টা আগে
বিশ্ববাজারে জ্বালানিসংকটের লাগাম টানতে নিজেদের জরুরি কৌশলগত মজুত থেকে ইতিমধ্যে মোট ৩২৫ মিলিয়ন (৩২ কোটি ৫০ লাখ) ব্যারেল অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য বাজারে ছেড়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। গত মার্চ মাসে দেওয়া প্রতিশ্রুতির মোট ৪০০ মিলয়ন (৪০০ কোটি) ব্যারেল তেলের মধ্যে ৮০ শতাংশেরও বেশি...
৯ ঘণ্টা আগে
তরুণদের আর্থিকভাবে সচেতন ও সক্ষম করে তুলতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’র আওতায় সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১১ ঘণ্টা আগে