
একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের শেয়ারমূল্য পুনর্নির্ধারণ, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণসহ আট দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিনিয়োগকারীদের ১০টি সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত জোট।
আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানান বিনিয়োগকারীরা। এ সময় তাঁরা বিএসইসির চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে বক্তারা বলেন, বর্তমান সরকার ও বিএসইসির কমিশনার এবং চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে পুঁজিবাজারে পতন ঘটছে। পুঁজিবাজারের করুণ দশার জন্য অর্থ উপদেষ্টা ও বিএসইসির চেয়ারম্যানকে দায়ী করে তাঁর অপসারণ দাবি করেন সাধারণ বিনিয়োগকারীরা।
এ সময় দেশের সব বিনিয়োগকারী সংগঠন ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিনিয়োগকারীরা। বিক্ষোভ থেকে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ১০টি সংগঠন নিয়ে নতুন জোটের ঘোষণা দেওয়া হয়।
ওই ১০ সংগঠন হলো—বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ, পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন, বাংলাদেশ শেয়ার ইনভেস্টরস অ্যাসোসিয়েশন, আইসিবি ইনভেস্টরস ফোরাম, পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরাম, পুঁজিবাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত পরিষদ, পুঁজিবাজার বিনিয়োগকারী স্থিতিশীল পরিষদ ও বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী কল্যাণ পরিষদ।
বিক্ষোভ কর্মসূচি থেকে জোটের সিনিয়র সমন্বয়ক এস এম ইকবাল হোসেন আট দফা দাবি ঘোষণা করেন।
দাবিগুলো হলো—বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দ্রুত অপসারণ; মার্জিন ঋণ বিধিমালা, ২০২৫-এর গেজেট দ্রুত বাতিল করা; মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫-এর গেজেটও দ্রুত বাতিল করা; একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের শেয়ারমূল্য বিনিয়োগকারীদের দ্রুত ফেরতের ব্যবস্থা করা; বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ না করার কারণে এবং পুঁজিবাজার উন্নয়নে ব্যর্থতার দায় নিয়ে বিএসইসির পুরো কমিশনের পদত্যাগ; বিএসইসির ভেতরে দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত চিহ্নিত করে অপসারণ করা; শেয়ার মার্কেট লুটকারী ও মিউচুয়াল ফান্ড লুণ্ঠনকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনা এবং পুঁজিবাজারের অস্থিতিশীলতা নিরসন না হওয়া পর্যন্ত বাজারে লেনদেন স্থগিত রাখা।

দেশের অর্থনীতিতে কৃষি খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান প্রায় ১০ দশমিক ৯৪ শতাংশ। এ খাতে নিয়োজিত রয়েছেন দেশে ৪৪ দশমিক ৬৮ শতাংশ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ফসল পরিসংখ্যান ও কৃষি শ্রমিক মজুরি বিষয়ক ত্রৈমাসিক....
৩৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ায় আগামী দুই মাসে ১ হাজার ১০০টি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের জাতীয় বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ড। এর আগে মঙ্গলবার সব রুটেই টিকিটের দাম বাড়িয়েছে এয়ারলাইনটি।
৪৪ মিনিট আগে
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সভাপতি নির্বাচিত হয়েছেন রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা। তিনি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হলেন। তিনি আগামী ১ এপ্রিল থেকে দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
৫ ঘণ্টা আগে