
বদলি আদেশ ছিঁড়ে ফেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ৭ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জারি করা এ-সংক্রান্ত আদেশে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশমী। আজ বুধবার সেটি প্রকাশ করেছে এনবিআর।
বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন কর অঞ্চল-২, ঢাকার কর পরিদর্শক লোকমান হোসেন; আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক নাজমুল হাসান; কর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (পশ্চিম) সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথি; কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার (উত্তর) সহকারী রাজস্ব কর্মকর্তা রৌশনারা আক্তার; কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) সিপাই সালেক খান এবং কর অঞ্চল-১৪, ঢাকার প্রধান সহকারী (নাজির) বি এম সবুজ।
এনবিআরের আদেশে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের ২২ জুনের জারি করা বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এবং এর মাধ্যমে বদলি আদেশ অমান্যকারীদের সমর্থন করায় ওই কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্তকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লিখিত কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্তপূর্বক অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে একই কারণে গতকাল মঙ্গলবার ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের উপপরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাত-ই-মরিয়ম; ভ্যাট গোয়েন্দার অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার; কর অঞ্চল-৮, ঢাকার অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা; কর অঞ্চল-২, ঢাকার বিভাগীয় প্রতিনিধি (যুগ্ম কর কমিশনার) মাসুমা খাতুন; কর অঞ্চল-১৫, ঢাকার যুগ্ম কর কমিশনার মুরাদ আহমেদ; কর অঞ্চল, কুষ্টিয়ার যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান; কর অঞ্চল, নোয়াখালীর যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা; কর অঞ্চল, কক্সবাজারের যুগ্ম কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান; কর অঞ্চল, খুলনার উপকর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম; কর অঞ্চল, রংপুরের উপকর কমিশনার মোসা. নুশরাত জাহান শমী; কর অঞ্চল, কুমিল্লার উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল; এনবিআরের দ্বিতীয় সচিব (উপকমিশনার) শাহাদাত জামিল; কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার (উত্তর) রাজস্ব কর্মকর্মতা সবুজ মিয়া এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার রাজস্ব কর্মকর্তা শফিউল বশর।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিত হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২ ’। এ মিলনমেলায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০ জনের বেশি সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
১ ঘণ্টা আগে
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলন ও শৃঙ্খলভঙ্গের অপরাধে শাস্তির মুখে পড়া ২০ জন কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করেছেন রাষ্ট্রপতি। অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের ভুল স্বীকার করে মার্জনা প্রার্থনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ইইউর চিহ্নিত ৬১টি শুল্ক বহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে ৪৮টিরই সমাধান করেছে বাংলাদেশ। অবশিষ্ট বিষয়গুলোও দ্রুত নিষ্পত্ত
২ ঘণ্টা আগে
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে সুবিধা দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
৩ ঘণ্টা আগে