
বাজেট সহায়তা এবং ব্যাংকসহ বিভিন্ন খাতের সংস্কারে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রতিশ্রুত অর্থের মধ্যে প্রাথমিকভাবে ৯০ কোটি ডলারের ঋণসহায়তা বাংলাদেশের অনুকূলে ছাড় করার কর্মপরিকল্পনা ও সময়সীমা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে এডিবির উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের বৈঠকে এই অর্থ ছাড়ের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে এডিবির পক্ষে সিনিয়র অ্যাডভাইজার অ্যাডমিন গিনটিং, কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জুয়াং ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং উপস্থিত ছিলেন।
পরে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশকে ৯০ কোটি ডলার দিচ্ছে। এর মধ্যে বাজেট সহায়তার অংশ হিসেবে ৪০ কোটি ডলার মিলবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে। আর ব্যাংকসহ বিভিন্ন খাতের সংস্কার সহায়তা হিসেবে ৫০ কোটি ডলার পাওয়া যাবে আগামী বছরের মার্চের মধ্যে। এই অর্থ নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ছাড় করার আশ্বাস দিয়েছে এডিবির প্রতিনিধিদল।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী। এই বৈঠকে আমরা ক্লাইমেট ফান্ড এবং অন্য জলবায়ু প্রকল্পগুলো নিয়ে আলাপ করেছি। এ ছাড়া ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলাপ হয়েছে। তবে আমরা ৯০ কোটি ডলারের বাইরে জ্বালানি খাতের উন্নয়নে আরও এক বিলিয়ন ডলারের বাজেট সাপোর্ট দেওয়ার অনুরোধ করেছি। এ সময় এডিবি প্রতিনিধিদল জানিয়েছে, বাংলাদেশে এডিবির চলমান অর্থায়ন প্রকল্পগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন মধ্যম ও দীর্ঘমেয়াদি প্রকল্প নিয়েও তাদের পরিকল্পনা রয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকে আমরা বেশ ইতিবাচক আলাপ করেছি।’

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
২ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৫ ঘণ্টা আগে