আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী বিনোদন পার্ক ও থিম পার্কের বিভিন্ন সেবার খরচ বাড়তে পারে। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।
বিনোদন পার্ক ও থিম পার্ক সেবার ক্ষেত্রে বিদ্যমান মূসক হার ৭ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যামিউজমেন্ট পার্কস অ্যান্ড অ্যাট্রাকশনসের (বিএএপিএ) তথ্যমতে, গত দুই দশকে এই খাতে প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং প্রায় ৬ লাখ লোকের সরাসরি কর্মসংস্থান হয়েছে। বর্তমানে বাংলাদেশে ৩০০টিরও বেশি বিনোদন ও থিম পার্ক রয়েছে। এর মধ্যে শতাধিক পার্ক বিএএপিএর সদস্য। এ খাতের বার্ষিক আয় ৫ হাজার কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
১৯৭৯ সালে রাজধানীর শাহবাগে প্রথম শিশুপার্ক স্থাপন করা হয়। এর ছয় বছর পর শ্যামলীর শিশুমেলা পার্ক। ১৯৯০ সালে গুলশানের ওয়ান্ডারল্যান্ড বিনোদন পার্ক স্থাপিত হয়েছিল। এটি দেশের প্রথম বেসরকারি পার্ক। তবে সরকারি জমির ওপর নির্মিত হওয়ায় দুই দশক পর পার্কটি ভেঙে ফেলা হয়।

দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম ভ্যাটসহ হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর সামগ্রিক মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা তৃতীয় মাসের মতো কমে গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমে এসেছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
১ দিন আগে
সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এটি একটি ব্যাংক। তাদের ব্যবস্থাপনা একই, বোর্ডও এক। কিন্তু এই ব্যাংককে একই পদে একই কাজ করেও কেউ বেতন পাচ্ছেন বেশি, কেউ কম। এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
২ দিন আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে...
২ দিন আগে