
ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সহসভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৮ মে) রাতে বাজুস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের নামে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এতে বলা হয়, বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, একই সঙ্গে বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর তাঁতীবাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রায় ৫০ দিনের নেতৃত্বের টানাপোড়েন শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
দেশের পোশাক রপ্তানির এককভাবে শীর্ষ গন্তব্য দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে ধারাবাহিক রপ্তানি প্রবৃদ্ধিই মূলত বছর শেষে সার্বিক পণ্য রপ্তানি ফুলে-ফেঁপে ওঠার ফুয়েল জোগায়। অথচ রপ্তানি ভরসার এই বাজারেই এখন দেখা যাচ্ছে মন্দাবস্থা। আগের তুলনায় পোশাক আমদানি কমিয়েছেন দেশটির ক্রেতারা।
১০ ঘণ্টা আগে
প্রায় পাঁচ মাস আগে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে শুল্কবহির্ভূত ৬১টি বাধা চিহ্নিত করেছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশন। সেগুলোর একটি তালিকা ঢাকার কাছে দিয়ে দ্রুত তার সমাধান প্রত্যাশা করেছিল ইইউ কমিশন। এরই মধ্যে গুরুত্বপূর্ণ ৪৮টির সমাধান দিয়েছে ঢাকা।
১০ ঘণ্টা আগে
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে আবেদন নেওয়া শুরু করছে। গত মঙ্গলবার থেকে আবেদন শুরুর পর আজ রোববার পর্যন্ত ব্যাংকটির বিভিন্ন শাখায় জমা টাকা তোলার আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ২২১টি। সেই হিসাবে মাত্র চার কার্যদিবসে জমা পড়া এসব আবেদনের বিপরীতে
১৪ ঘণ্টা আগে