দেশের বাজারে সোনার দাম কমানোর চার দিনের মাথায় ফের বাড়ানো হয়েছে। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৮ টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াল ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকায়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ১৫ ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৭৩ টাকা কমানো হয়েছিল।
নতুন দর অনুযায়ী, বৃহস্পতিবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩৪ হাজার ১৯৪ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ১৫ হাজার ৩০ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৪ হাজার ৪৭৮ টাকা।
বুধবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৩১৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯৩ হাজার ২০ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৮৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯৯৪ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৪৫৮ টাকা দাম বাড়ছে।
তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।

ঈদ মানেই নতুন পোশাকের সঙ্গে মানানসই জুতা আর নতুন সাজের পূর্ণতা। গ্রাহকদের ঈদের আনন্দকে আরও রাঙিয়ে দিতে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড এপেক্স নিয়ে এসেছে বিশেষ ঈদ ক্যাম্পেইন—‘স্টাইলে No.1, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান’।
৫ ঘণ্টা আগে
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস তেলের দাম লিটারে ১৪ টাকা ৯০ পয়সা কমিয়েছে সরকার। আজ রোববার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও অন্য গ্রাহকদের কাছে প্রতি লিটার ফার্নেস তেল ৭১ টাকা ১০ পয়সা দরে বিক্রি করবে।
৮ ঘণ্টা আগে
কৃষি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর নানা উদ্যোগের কথা শোনা যায়; কিন্তু মাঠের চিত্র এখনো তেমন বদলায়নি। দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র এই খাত অথচ ব্যাংকঋণে এর অংশ খুবই সীমিত। একদিকে কিস্তি আদায়ে কঠোরতা, অন্যদিকে নতুন ঋণ বিতরণে অনীহা—এই দ্বৈত চাপে পড়েছেন কৃষকেরা।
২০ ঘণ্টা আগে
মার্কিন সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্বজুড়ে আমদানিকৃত পণ্যের ওপর শুল্কের হার আরও ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, বিশ্বজুড়ে আরোপ করা আমদানি শুল্ক ১০ শতাংশ....
১ দিন আগে