
মোটর-ইলেকট্রনিকস, ওষুধ, সার্জিক্যাল পণ্য ও শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাতে বিপুল বাণিজ্য সম্ভাবনা দেখছেন বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ী-উদ্যোক্তারা। এ ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার বা যৌথ বাণিজ্য উদ্যোগ বড় সুফল বয়ে আনতে পারে বলে আশাবাদী উভয় পক্ষ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে স্থানীয় ব্যবসায়ী ও ঢাকায় সফররত পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত এক নেটওয়ার্কিং সভায় এসব কথা উঠে আসে। উক্ত সভার আয়োজন করে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ।
সভায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বৈচিত্র্যকরণের গুরুত্ব তুলে ধরে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, মোটর ও ইলেকট্রনিকসামগ্রী এবং শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাত উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এ ছাড়া ঔষধ, সার্জিক্যাল পণ্য ও যন্ত্রাংশ, টেক্সটাইলস প্রভৃতি খাতের সম্ভাবনাকেও কাজে লাগানোর সুযোগ রয়েছে।
দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে এফবিসিসিআই ও দি ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফপিসিসিআই) যৌথভাবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ বলেন, ব্যবসা-বাণিজ্যের নতুন নতুন ক্ষেত্র আবিষ্কারে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং কর্মসূচি চলমান থাকবে বলে আমি আশাবাদী।
এ সময় ওষুধ, সার্জিক্যাল পণ্য, যন্ত্রাংশসহ টেক্সটাইল, ইলেকট্রনিকস পণ্য এবং শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাতে বাণিজ্য সম্প্রসারণসহ যৌথ উদ্যোগের আগ্রহ ব্যক্ত করেন উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা।
সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, ব্যবসায়ী নেতাসহ অন্যরা।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
১২ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১ দিন আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১ দিন আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১ দিন আগে