
সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রথম মাসে যুক্ত হয়েছেন প্রায় ১৩ হাজার মানুষ। কিস্তি হিসেবে সরকারের তহবিলে জমা হয়েছে সাড়ে ৭ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ আগস্ট এই স্কিম উদ্বোধনের এক মাস পর গতকাল রোববার পর্যন্ত তৈরি হিসাবে এসব তথ্য পাওয়া যায়।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, পেনশন স্কিমে প্রথম মাসে মানুষের বেশ ভালোই সাড়া মিলেছে। রোববার সন্ধ্যা পর্যন্ত ১২ হাজার ৯৭২ জন তাঁদের প্রথম কিস্তির চাঁদা জমা দিয়েছেন। চাঁদা জমা হয়েছে ৭ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
সূত্র বলেছে, এ পর্যন্ত যুক্ত ব্যক্তিদের প্রায় অর্ধেকই প্রগতি স্কিমের বা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। তাঁদের সংখ্যা ৬ হাজার ২০০ জন। পেনশনের বাকি তিন স্কিমের মধ্যে ‘প্রবাস’ শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য, ‘সুরক্ষা’ স্বকর্মে নিয়োজিতদের জন্য এবং ‘সমতা’ নিম্ন আয়ের অসচ্ছল মানুষের জন্য। সরকারের লক্ষ্য, ১০ কোটি মানুষকে পেনশন স্কিমের আওতায় আনা।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলেছে, চাঁদা দেওয়া মানুষের অন্তত ১০ গুণ স্কিমগুলোতে নিবন্ধন করেছেন। কিন্তু তাঁরা টাকা জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করেননি। মো. গোলাম মোস্তফা বলেন, চাঁদা জমা না দেওয়া পর্যন্ত কাউকে পেনশন স্কিমে যুক্ত বলে ধরা হয় না।
গত শনিবার এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়নকাজের জন্য সরকার সর্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নিতে পারবে।
পেনশনের টাকা বিনিয়োগের বিষয়ে গোলাম মোস্তফা বলেন, ‘এটা জনগণের টাকা। এই টাকা বিনিয়োগে আমাদের অবস্থান হচ্ছে ঝুঁকিমুক্ত নিরাপদ বিনিয়োগ। পেনশন কর্তৃপক্ষ ট্রেজারি বন্ডের মতো নিরাপদ খাতে বিনিয়োগ করবে। বন্ডে বিনিয়োগের বিপরীতে টাকা তো সরকারের কাছেই থাকবে।
পেনশন স্কিমভেদে সর্বনিম্ন মাসিক চাঁদা ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা। কত পরিমাণ চাঁদা, কত দিন ধরে দেওয়া হয়েছে, তার ওপর ভিত্তি করে মাসে সর্বনিম্ন ১ হাজার ৫৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লাখ ৪৪ হাজার ৬৫৫ টাকা পেনশন পাবেন। এই স্কিমে যুক্ত ব্যক্তি ৬০ বছর বয়স থেকে আজীবন পেনশনসুবিধা পাবেন। তবে ন্যূনতম টানা ১০ বছর চাঁদা দিতে হবে। চাঁদাদাতা মারা গেলে নমিনি পেনশন পাবেন। এ ক্ষেত্রে, চাঁদাদাতার বয়স যে বছর ৭৫ হবে, ওই বছর পর্যন্ত নমিনি পেনশন পাবেন। ১৮ বছরের বেশি বয়সী যে কেউ পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন।

একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে ক্রমাগত সংকুচিত হচ্ছে বাজার। ফলে দেশের সিমেন্টশিল্প এখন দ্বিমুখী চাপে পড়েছে। নির্মাণ খাতে দীর্ঘস্থায়ী মন্দা, সরকারি উন্নয়ন প্রকল্পের ধীরগতি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা এবং ব্যক্তিপর্যায়ে বাড়িঘর নির্মাণ কমে যাওয়ার কারণে সিমেন্টের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমেছে।
৯ ঘণ্টা আগে
দেশের শীর্ষ ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে। বুধবার (২৪ জুন) দেশজুড়ে একযোগে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
১০ ঘণ্টা আগে
চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) তোপখানা রোডে চট্টগ্রাম ভবন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সফিউল আজম চৌধুরীর...
১০ ঘণ্টা আগে
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের জন্য ২১ শতাংশ (১৭ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। আজ বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সভাপতিত্ব করেন...
১০ ঘণ্টা আগে