
খোলা নিলামে ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার গাড়ির সর্বোচ্চ দাম উঠেছে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। হাবিবুর রহমান নামের একজন ক্রেতা এই দর দেন। তবে এই দামেই গাড়িটি বিক্রি হবে কি না, এখনো জানাননি নিলামকারীরা। ৪০ মিনিটেরও বেশি সময় ধরে নিলামে এই গাড়ির দর-কষাকষি চলে। দ্বিতীয় সর্বোচ্চ দর দেন শেখ শফিউল আলম, ১ কোটি ৮১ লাখ। রেঞ্জ রোভারটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি ৬০ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলামের ডাক শুরু হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রতিনিধিরা নিলাম কার্যক্রম পরিচালনা করছেন।
নিলামের তালিকায় রেঞ্জ রোভার ছাড়াও রয়েছে একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। এর মধ্যে রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছে। ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই গাড়ি।
টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার টাকা, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ টাকা, টয়োটা এক্সিওর দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক আরও জানান, সর্বশেষ সংযোজন হিসেবে ২৩ এপ্রিল থেকে ঢাকা-দোহা রুটে ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে দোহার উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং একই দিন স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে দোহা থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ফিরবে।
২ ঘণ্টা আগে
এলপিজি, পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেসসহ ১৬ ধরনের তেল জাতীয় পণ্য উৎপাদন করে ইস্টার্ন রিফাইনারিতে। অপরিশোধিত তেল পরিশোধন করলে জ্বালানির দাম কম পড়ে, পাশাপাশি প্রায় ১৬ ধরনের জ্বালানি পণ্য পাওয়া যায়।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে এবং বিনিয়োগের পথ প্রশস্ত করতে উচ্চপর্যায়ের সংলাপের উদ্যোগ নিয়েছে উভয় দেশ। বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত নীতিনির্ধারণী আলোচনার অংশ হিসেবে শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) দক্ষিণ...
১৩ ঘণ্টা আগে
দেশের সামগ্রিক অর্থনীতিতে এক অশনিসংকেত দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ তথ্য। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসেই (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৯৮ হাজার কোটি টাকার বিশাল বিচ্যুতি ঘটেছে; যা শুধু ২০২৪-২৫ অর্থবছরের রেকর্ডকেই ছাড়িয়ে যায়নি, বরং সাম্প্রতিক অর্থনৈতিক...
১৩ ঘণ্টা আগে