
পাথরের দাম পুনর্নির্ধারণ না করায় গত ১২ দিন ভারতীয় তোর্শা ও স্টোন বোল্ডার পাথর এবং ভুটানের একই প্রকার পাথর ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ রয়েছে। গত এক মাসেও দুই দেশের রপ্তানিকারক ও সংশ্লিষ্ট সরকার কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এর আগে বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছিল, মূল্য পুনর্নির্ধারণ না হলে ১ ফেব্রুয়ারি থেকে পাথর আমদানি বন্ধ রাখা হবে।
পাথরের মূল্য পুনর্নির্ধারণের জন্য ২০২৩ সালের ৪ নভেম্বর এবং ২০২৪ সালের ৪ ও ১৬ জানুয়ারি ভারত ও ভুটানের রপ্তানিকারকদের কাছে চিঠি দেয় বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। কোনো সদুত্তর না পাওয়ায় ২১ জানুয়ারি পুনরায় চিঠি দিয়ে জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি স্থগিত রাখা হবে। এর পর থেকে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি বন্ধ রয়েছে। এর প্রতিক্রিয়ায় ২ ফেব্রুয়ারি থেকে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকেরা বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্য নেওয়া ও অন্যান্য পণ্য সরবরাহ বন্ধ করে দেন।
বাংলাদেশি ব্যবসায়ীদের অভিযোগ, ভারত ও ভুটানের ব্যবসায়ী সংগঠনগুলোকে সমস্যার সমাধানে একাধিকবার চিঠি দেওয়া ও মৌখিকভাবে আলোচনা করার আহ্বান জানানো হলেও তারা কোনো সাড়া দিচ্ছে না। বরং ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কিছু ব্যবসায়ী বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়িক পরিবেশ অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছেন। তাঁরা ভুল ব্যাখ্যা দিয়ে দোষারোপ করছেন, যা উভয় দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এর ফলে দুই দেশই কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বুড়িমারী স্থলবন্দরের গাড়ি রাখার শেডগুলো প্রায় ফাঁকা, আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। যেখানে প্রতিদিন গড়ে তিন শতাধিক পণ্যবাহী গাড়ি প্রবেশ করত এবং শতাধিক গাড়ি ভারতে পণ্য নিয়ে যেত, সেখানে বর্তমানে সেই সংখ্যা অনেক কম। এতে উভয় দেশের শত শত শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, পাথরের দাম অবশ্যই পুনর্নির্ধারণ করা দরকার। ব্যবসায়ীরা পাথর আমদানি করে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ‘আমরা ভারত ও ভুটানের ব্যবসায়ীদের সমস্যা সমাধানে একাধিকবার চিঠি দিয়েছি এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, শিগগিরই সমাধান হবে।’
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) রাহাত হোসেন বলেন, বুড়িমারী স্থল শুল্ক স্টেশন সচল রয়েছে। তবে আমদানি-রপ্তানি কমে যাওয়ায় রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির চাপ যে বাজারে পড়বে, তা আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল। এর মধ্যেই হঠাৎ করে এল জ্বালানি তেলের ‘বড় অঙ্কের’ মূল্যবৃদ্ধির ঘোষণা। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে চারদিক দিয়ে। বড় নড়াচড়া শুরু হয়েছে নিত্যপণ্যের বাজারে।
১ দিন আগে
বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য ব্লক আরসেপে বাংলাদেশের সদস্য হওয়ার প্রক্রিয়া এবার আনুষ্ঠানিক আলোচনার পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশসহ চার আবেদনকারী অর্থনীতির সদস্যপদ দেওয়ার বিষয়ে কারিগরি পর্যালোচনার কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে জোটটি। এ লক্ষ্যে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনের অনুমোদন দিয়েছেন আরসেপ জোটের....
১ দিন আগে
দেশে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়া হবে। এরপরই প্রক্রিয়া শেষে কার্যক্রম শুরু করতে পারবে ব্যাংকগুলো...
১ দিন আগে
আন্তর্জাতিক যাত্রীদের ভোটে নির্ধারিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এয়ারলাইনসগুলোর তালিকায় এক ধাপ এগিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ২০২৬ সালের তালিকায় ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইনস (ইন্ডিয়া/সাউথ এশিয়া)’ ক্যাটাগরিতে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইনসটি।
১ দিন আগে