
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিট পোশাক রপ্তানিতে প্রধান প্রতিদ্বন্দ্বী চীনকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই ৯ মাসে বাংলাদেশের রপ্তানিকারকেরা ৯ বিলিয়ন মার্কিন ডলারের নিট পোশাক রপ্তানি করেছে। আর চীন রপ্তানি করেছে ৮ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার।
আজ সোমবার বিজিএমইএ এ তথ্য জানিয়েছে। ইইউতে পোশাক রপ্তানির ইতিহাসে এই প্রথম মূল্যের দিক থেকে চীনকে বাংলাদেশের পেছনে ফেলার ঘটনা ঘটল।
বিজিএমইএর তথ্য-উপাত্ত ঘেঁটে দেখা যায়, নিট রপ্তানিতে বাংলাদেশ চীনকে টপকে ইইউতে শীর্ষ স্থান দখল করলেও সামগ্রিক পোশাক রপ্তানিতে চীন এখনো শীর্ষ স্থান দখলে রেখেছে।
চলতি বছরের প্রথম ৯ মাসে ইইউতে চীনের সামগ্রিক তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল পোশাকের মূল্যের দিক থেকে ১৮ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের বেশি; অন্যদিকে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানি ছিল ১৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার। বাংলাদেশের তুলনায় চীন প্রায় ৪ বিলিয়ন ডলারের পোশাক বেশি রপ্তানি করেছে।
ইইউর বাজারে নিট রপ্তানিতে বাংলাদেশের শীর্ষ স্থান অর্জনে বিজিএমইএর সদস্যদের কাছে লেখা চিঠিতে সংস্থাটির সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমরা ঘটনাবহুল ২০২৩ সালের প্রায় শেষের দিকে চলে এসেছি। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পরও তৈরি পোশাকশিল্প সক্ষমতা প্রদর্শন করে আসছে।’
ফারুক হাসান আরও বলেন, ‘ইইউতে নিট পোশাক রপ্তানিতে বাংলাদেশ ভালো করার অন্যতম কারণ হচ্ছে উচ্চমূল্যের পোশাক তৈরিতে বিনিয়োগকারীদের সাম্প্রতিক বিনিয়োগ।’
মূল্যের দিক থেকে শীর্ষ স্থানে ওঠার পাশাপাশি বাংলাদেশ তৈরি পোশাকের পরিমাণের দিক থেকেও চীনকে পেছনে ফেলেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে বাংলাদেশ থেকে ৫৭১ মিলিয়ন কেজি নিট রপ্তানি হয়েছে। অন্যদিকে চীন থেকে এই সময়ে রপ্তানি হয়েছে ৪৪২ মিলিয়ন কেজি।
বিজিএমইএ জানিয়েছে, ২০২২ সালেও বাংলাদেশ নিট পোশাকের পরিমাণের দিক থেকে চীনকে ছাড়িয়ে যায়। ২০২২ সালে ইইউতে পরিমাণের দিক থেকে মোট পোশাকের রপ্তানি ছিল ১ দশমিক ৩৩ বিলিয়ন কেজি।
অন্যদিকে চীন রপ্তানি করেছে ১ দশমিক ৩১ বিলিয়ন কেজি পোশাক। পরিমাণের দিক দিয়ে বেশি পোশাক রপ্তানি করার পরও মূল্যের দিক থেকে বাংলাদেশ চীনের চেয়ে ৭ দশমিক ৩ বিলিয়ন ডলার কম রপ্তানি আয় করতে পেরেছে।
বিজিএমইএর তথ্য-উপাত্ত ঘেঁটে দেখা যায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই ৯ মাসে ইইউতে নিট পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেললেও ওভেন রপ্তানিতে চীন বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। বাংলাদেশ চলতি বছরের প্রথম ৯ মাসে ওভেন রপ্তানি করেছে ৫ দশমিক ৮২ বিলিয়ন ডলারের একটু বেশি। অন্যদিকে একই সময়ে চীনের ওভেন রপ্তানি ছিল ৯ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের বেশি।

অর্থবছর শেষ হতে বাকি মাত্র চার দিন। অথচ গত মে মাস পর্যন্ত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অর্ধেকের বেশি অর্থ ব্যয় করতে পারেনি সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে সময়ে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৩ শতাংশে, যা আগের অর্থবছরের একই সময়ের ৪৯ দশমিক শূন্য ৮ শতাংশের নিচে।
১ দিন আগে
বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর হোটেল শেরাটনে ‘প্রাইম ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন...
১ দিন আগে
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সঙ্গে যৌথ উদ্যোগে নিজেদের ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’র তিনটি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই কর্মসূচির...
১ দিন আগে
দেশের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ গ্রাহকদের জন্য চালু করেছে ‘বাংলা কিউআর’ (Bangla QR) পেমেন্ট সেবা। একই সঙ্গে সব ব্যাংক এবং অন্যান্য মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ‘ট্রান্সফার মানি’ করে লেনদেন করার সুবিধাও চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা...
১ দিন আগে