
যুক্তরাষ্ট্র, সৌদি আরব, জার্মানি, কাতার ও বাহরাইনে রপ্তানি হলো ১৩ টন আম। গতকাল বুধবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিবিষয়ক উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা বলেন, বাংলাদেশি আমের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি বাড়াতে প্রকল্পের মাধ্যমে আম উৎপাদন করা হচ্ছে। আমচাষিদের প্রয়োজন বিবেচনায় নিয়ে কৃষি প্রণোদনা দেওয়া হবে। স্বল্প মূল্যে হর্টিকালচার সেন্টার থেকে কৃষকেরা উন্নত জাতের আমের চারা পাবেন। প্রণোদনার মাধ্যমে হর্টিকালচার সেন্টারে আমের চারা উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে সবাইকে আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সবারই কথা বলার জায়গা আছে, কিন্তু কৃষক ভাইদের কথা বলার কোনো জায়গা নেই। কৃষক যাতে উৎপাদিত ফসলের দাম পায়।’ দেশে কৃষিজমির পরিমাণ কমলেও গবেষণা প্রতিষ্ঠানের কাজের কারণে বিভিন্ন ফসলের উৎপাদন কয়েক গুণ বেড়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আম চাষের ক্ষেত্রেও বিদ্যমান বাগানে কীভাবে ফলন বাড়ানো যায়, সে প্রযুক্তি ও জাত উন্নয়নে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে জোর দিতে হবে।
অনুষ্ঠানে আমচাষি ও রপ্তানিকারকেরা ব্যাগিং, প্যাকিং, পরিবহন ও প্রণোদনা-সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরলে দ্রুত সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম এবং কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আজ (গতকাল) পাঁচ দেশে ১৩ টন আম রপ্তানি করা হয়েছে। এর আগে ১৫ মে থেকে ২১টি দেশে ১৬৫ টন আম রপ্তানি করা হয়েছে। চলতি মৌসুমে গোপালভোগ ও হিমসাগর আম রপ্তানি হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৪৮৫-এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে গত এক যুগে যে কয়েকটি দেশীয় ব্র্যান্ড ধারাবাহিকভাবে নতুন মানদণ্ড তৈরি করেছে, তাদের মধ্যে অন্যতম ছুটি গ্রুপ। ২০১২ সালে গাজীপুরের সুকুন্দীতে একটি রিসোর্ট নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি আজ দেশের পর্যটন, রিসোর্ট পরিচালনা এবং হসপিটালিটি-ভিত্তিক...
৭ ঘণ্টা আগে
দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পরিবেশ সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড। সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মোট ১ লাখ...
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’। এ উপলক্ষে গতকাল রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা
১২ ঘণ্টা আগে