
ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে সরকার। রমজান মাসে এসব পণ্য বেশি লাগে বলে তা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত জানানোর সময় আজ বৃহস্পতিবার ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জিনিসের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেটা রাখার জন্য আজকেও আমরা যেসব আইটেমের ওপর ভ্যাট ছিল সেগুলো তুলে নিয়েছি। ভোজ্যতেল, চিনি, ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কারণ রমজান মাসে এসব পণ্য বেশি লাগে।’
‘সরকার থেকে কিনে যে সহযোগিতা করা দরকার, সেটা পূর্ণ মাত্রায় করা হয়েছে। পাশাপাশি টিসিবি আমাদের সব সময় লাগে না, এ সমস্ত প্রয়োজন সারা বছর লাগে না, মাঝেমাঝে দেখা যায়। তখন সরকারকে ফেক্সিবল থাকতে হয়।’
অর্থমন্ত্রী বলেন, ‘যুদ্ধ হচ্ছে, আমরা চিন্তাও করিনি যুদ্ধ লাগবে। এসব ক্ষেত্রে অনেক প্যারামিটার আছে বেড়ে যায়। জিনিসপত্র থাকলেও এগুলো যেখানে আসার, সেখানে আসতে পারে না। ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যায়। এর ফলে যে পরিমাণ বাড়ে, তার চেয়েও বেশি বাড়ে যাঁরা এগুলো আমদানি করেন তাঁরা সুযোগ নেওয়ার চেষ্টা করেন। এবার যে মেজার নেওয়া হচ্ছে টিসিবিকে আরও ক্ষমতায়ন করা, তাহলে বাজারে যদি মালামাল থাকে, এটা অবশ্যই যারা সিন্ডিকেট করে তাদের সেই সুযোগ দেওয়া হবে না, তারা সেই সুযোগ পাবে না।’
ব্যবসায়ীদের দাবির মুখে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে এনবিআরকে চিঠি দিয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করে নিল সরকার।

মুদিদোকান, বিউটি পারলারসহ বেশ কয়েক ধরনের ব্যবসায়িক খাতকে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
৭ ঘণ্টা আগে
দেশে বিদেশি ঋণ যত আসছে, তবে তার বড় অংশই চলে যাচ্ছে পুরোনো ঋণের সুদ ও আসল পরিশোধে। ফলে বৈদেশিক অর্থায়ন থেকে নতুন করে অর্থনীতিতে যে সহায়তা পাওয়ার কথা, তা ক্রমেই কমে আসছে। এরই মধ্যে বিদেশি ঋণের অর্থছাড় ও নতুন প্রতিশ্রুতি কমে যাওয়ার বিপরীতে ঋণ পরিশোধের চাপ দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১৭ ঘণ্টা আগে
পরিকল্পনা ছাড়াই জাতীয় গ্রিড সম্প্রসারণ এবং সমন্বয়হীনভাবে সোলার হোম সিস্টেম (এসএইচএস) স্থাপনের ফলে দেশে প্রায় ৩০ লাখ সোলার সিস্টেম অকেজো হয়ে পড়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, একসময় বিশ্বের অন্যতম বৃহৎ অফ-গ্রিড সৌরবিদ্যুৎ কর্মসূচি থাকলেও...
১৭ ঘণ্টা আগে