
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্তকে ‘স্বাভাবিক প্রশাসনিক পরিবর্তন’ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর ভাষায়, নতুন সরকারের অগ্রাধিকার ও কর্মসূচি বাস্তবায়নে যেখানে প্রয়োজন, সেখানেই পরিবর্তন আসবে এবং তা চলমান থাকবে।
সরকার আজ বুধবার দুপুরে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয়। বিকেল পৌনে ৪টার দিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। এক প্রজ্ঞাপনে আগের গভর্নরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। অন্য প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়।
পরে সচিবালয়ে সাংবাদিকেরা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চান। জবাবে অর্থমন্ত্রী বলেন, একটি নতুন সরকার এসেছে। নতুন সরকারের নিজস্ব অগ্রাধিকার আছে। পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকেই হয়নি, আরও অনেক জায়গায় হচ্ছে এবং হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারের কর্মসূচি ও নীতিগত দিকনির্দেশনা বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন আনা হবে। প্রয়োজনে আরও অনেক ক্ষেত্রেই এমন সিদ্ধান্ত আসতে পারে—এটিকে তিনি স্বাভাবিক প্রক্রিয়া বলেই উল্লেখ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার একই বছরের ১৫ আগস্ট আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করে।
আরও পড়ুন:

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘তেলের দাম তো আইএমএফ মিটিংয়ে যাওয়ার আগে বাড়ানো হয়েছে। আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই।’
৩৬ মিনিট আগে
‘আজো এই গাঁও অঝোরে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে বসিয়া কোন্ কথা যেন কহিতেছে কানে কানে’—পল্লিকবি জসীম উদ্দীনের কবিতার এই অমর পঙক্তির মধ্য দিয়ে আরও একবার মঞ্চে জীবন্ত হয়ে উঠল রূপাই ও সাজুর চিরায়ত বিরহের আখ্যান।
১ ঘণ্টা আগে
দেশের অন্যতম শীর্ষস্থানীয় দেশীয় কিউ-কমার্স প্ল্যাটফর্ম ফুডি এক্সপ্রেস লিমিটেড ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বড় ধরনের সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই আয়োজনে ‘বেস্ট মেড-ইন-বাংলাদেশ রিটেইল ব্র্যান্ড’ বিভাগে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে
১ ঘণ্টা আগে
সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘এটা করতে আমরা বাধ্য হয়েছি। কারণ, এটা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয় এবং আমরা যেন সহনীয় লেভেলে থাকতে পারি, সেই ব্যবস্থা করেছি।’
২ ঘণ্টা আগে