এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে বাংলাদেশ সরকারের ১০০ মিলিয়ন বা ১০ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তার চুক্তি সই করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীতে ‘স্টেংদেনিং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড প্রজেক্ট–অ্যাডিশনাল ফাইন্যান্সিং’ শীর্ষক প্রকল্পের জন্য এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ১ হাজার ২০০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।
বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং ঋণচুক্তিতে সই করেন। এ সময় সরকার ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৪-২৯। সরকারি বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বাস্তবায়িত অবকাঠামোগত উন্নয়ন খাতে বিনিয়োগ বৃদ্ধিতে বিআইএফএফএলের সক্ষমতা বাড়ানোর জন্য এডিবি প্রস্তাবিত প্রকল্পের অনুকূলে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করবে। এ ঋণটি ওডিনারি ক্যাপিটাল রিসোর্সেস (ওসিআর-রেগুলার) হিসেবে পাওয়া গেছে, যা ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধযোগ্য।

পেট্রোবাংলা সূত্র জানায়, জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে মঙ্গলবার সরবরাহ আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিন বিকেল ৪টায় জাতীয় গ্রিডে ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। আগের দিন একই সময়ে সরবরাহের পরিমাণ ছিল ২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট।
২ ঘণ্টা আগে
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) দীর্ঘদিনের সিদ্ধান্তহীনতার জট কাটছে, একই সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী সিদ্ধান্তে গতি ফিরতে শুরু করেছে। নির্বাচিত সরকারের সাত মাসের মাথায় একদিকে বড় অবকাঠামোর পাশাপাশি রেল, সড়ক, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানি ও ভূমি ব্যবস্থাপনা ইস্যুতে এডিপিতে নেওয়া নতুন প্রকল্প দ্রুত
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের সার্বভৌম ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে এগিয়ে আবার ‘স্থিতিশীল’ করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস রেটিংস। রাজনৈতিক ও বহিঃখাতের চাপ কমে আসা, বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বৃদ্ধি এবং প্রবাসী আয়ের রেকর্ড প্রবাহকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
১৫ ঘণ্টা আগে
দেশে বর্তমানে পর্যাপ্ত ইউরিয়া সারের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান। তিনি বলেছেন, আগামী নভেম্বর পর্যন্ত দেশের চাহিদার ইউরিয়া সার গুদামে থাকা মজুত থেকেই পূরণ করা সম্ভব।
১৫ ঘণ্টা আগে