যোগাযোগব্যবস্থাকে আরও সহজ ও যানজটমুক্ত করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে দেশজুড়ে ১৪টি গুরুত্বপূর্ণ সেতুর টোল প্লাজায় চালু হয়েছে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা। ফলে, এখন গাড়ি ব্যবহারকারীরা টোল বুথে দীর্ঘ লাইন এড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করতে পারছেন বিকাশ অ্যাকাউন্ট থেকেই।
গ্রাহক তাঁর গাড়িটি বিকাশ অ্যাপ থেকে একবার রেজিস্ট্রেশন করলেই দেশজুড়ে ছড়িয়ে থাকা এই ১৪টি গুরুত্বপূর্ণ টোল প্লাজা পারাপারের সময় স্বয়ংক্রিয়ভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে টোল পরিশোধ হয়ে যাবে। যানবাহনের উইনশিল্ডে লাগানো আরএফআইডি (RFID) স্টিকার সরাসরি স্ক্যান হয়ে এসব টোল প্লাজাতে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে। ফলে, কোথাও না থেমেই গ্রাহক সরাসরি টোল প্লাজা অতিক্রম করতে পারছেন।
টোল প্লাজা দিয়ে গাড়ি অতিক্রমের সময় গ্রাহক গাড়িতে না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে টোল ফি কেটে নেওয়া হবে। এমনকি, টোল প্লাজা পার হওয়ার সময় ইন্টারনেট না থাকলেও টোল ফি স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে এবং ফি কাটার পর গ্রাহক তাঁর রেজিস্টার্ড মোবাইলে নোটিফিকেশন পাবেন।
যেসব টোল প্লাজায় দেওয়া যাবে স্বয়ংক্রিয় টোল
শহীদ ময়েজ উদ্দিন ব্রিজ, নরসিংদী; মেঘনা-গোমতী সেতু (মেঘনা টোল প্লাজা) ; মেঘনা-গোমতী সেতু (গোমতী টোল প্লাজা); ৩য় শীতলক্ষ্যা সেতু; সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব সেতু); চরসিন্দুর টোল প্লাজা, নরসিংদী; মধুমতী সেতু টোল প্লাজা (কালনা সেতু); কর্ণফুলী সেতু টোল প্লাজা, চট্টগ্রাম; খান জাহান আলী সেতু, খুলনা; লালন শাহ্ সেতু, কুষ্টিয়া; হাটিকুমরুল-বনপাড়া নতুন সড়ক, নাটোর; হযরত শাহ পরান সেতু টোল প্লাজা, সিলেট; লেবুখালী সেতু, পটুয়াখালী; ও ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু), পিরোজপুর।
রেজিস্ট্রেশন করার নিয়ম
বিকাশ অ্যাপ থেকে গাড়ি রেজিস্ট্রেশন করা খুবই সহজ। গ্রাহককে প্রথমে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘টোল’ অপশন সিলেক্ট করে ‘মোটরযান রেজিস্ট্রার করুন’-এ ক্লিক করে গাড়ির প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। পরবর্তীকালে, বিকাশ পিন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। গ্রাহক চাইলে যেকোনো সময় রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন বিকাশ অ্যাপ থেকেই।
বিকাশে টোল পরিশোধসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
২ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
২ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
৭ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯ ঘণ্টা আগে