
জ্বালানি তেল নিয়ে সংকট ও লুকোচুরি কমাতে ফিলিং স্টেশনগুলোকে ডিপো থেকে দৈনিক পাওয়া তেলের হিসাব প্রকাশ করতে বলেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে গতকাল শুক্রবার দেওয়া নির্দেশনাটি দাপ্তরিক ওয়েবসাইট কিংবা কোনো গণমাধ্যমে পাঠায়নি সংস্থাটি।
আজ শনিবার আজকের পত্রিকা থেকে যোগাযোগ করা হলে বিপিসির একজন কর্মকর্তা জানান, ‘ওই নির্দেশনা গণমাধ্যমে প্রকাশ করার জন্য নয়। এটি সংস্থাগুলোর অভ্যন্তরীণ নির্দেশনা।’
শুক্রবার অন্তত দুটি নির্দেশনা জারি করে বিপিসি। এর একটি হচ্ছে ডিপো থেকে তেল সংগ্রহের সময় বেলা ১১টা থেকে এগিয়ে সকাল ৭টা নির্ধারণ। এখন থেকে সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত ডিপো থেকে তেল সরবরাহ করা হবে।
এর পাশাপাশি ফিলিং স্টেশনে দৃশ্যমান স্থানে ‘ব্ল্যাক বা হোয়াইট বোর্ডে’ জ্বালানি পণ্য গ্রহণের তথ্য প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। বোর্ডে জ্বালানি পণ্যের নাম, গত বছরের মার্চ মাসের একই তারিখে তেল প্রাপ্তির গড় ও চলতি মার্চ মাসের একই তারিখে প্রাপ্তির গড়।
২৮ মার্চ দুপুর ১২টা থেকে এই নির্দেশনা কার্যকর করতে তাদের অধীন বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বিপিসি।

দেশের পুঁজিবাজারে এখন গুজব, অনিশ্চয়তা ও আস্থার সংকট সমান্তরাল রেখায় চলছে। ক্ষুদ্র বিনিয়োগকারীর আচরণও বেশ অস্থির হয়ে উঠছে। সপ্তাহের বেশির ভাগ কার্যদিবসে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতনের পরিস্থিতি তাঁদের শঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
২ ঘণ্টা আগে
দেশে সবুজ বিনিয়োগ ও টেকসই অর্থায়নের গতি থমকে গেছে। এ দুই খাতে অর্থায়ন আশঙ্কাজনক কমেছে। এতে ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার প্রস্তুতিও দুর্বল হচ্ছে। একই সঙ্গে জ্বালানি খরচ ও দূষণ কমিয়ে সবুজ উৎপাদন ও টেকসই শিল্পায়নের পথেও বড় বাধা তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রায় ৯৫ শতাংশই মন্দ বা আদায় অযোগ্য ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই বিপুল পরিমাণ মন্দ ঋণে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি ক্রমেই দুর্বল হচ্ছে।অর্থনীতিবিদেরা বলছেন, মন্দ ঋণ বাড়লে ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতা কমে যায়।
৪ ঘণ্টা আগে
নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদ্যাপন করছে দেশের অন্যতম নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী আয়োজিত রজতজয়ন্তী উৎসবে নৃত্যশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ।
১০ ঘণ্টা আগে