
সঞ্চয়পত্রের সুদহার পুনর্নির্ধারণ করেছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয় সরকার, যা চলতি অর্থবছরের প্রথম দিন থেকে কার্যকর করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ অনুবিভাগ সূত্রে জানা গেছে, গত জানুয়ারিতে সব ধরনের সঞ্চয়পত্রের সুদহার ১২ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত করা হয়েছিল, যার মেয়াদ গত ৩০ জুন শেষ হয়।
এরপর নতুন নির্দেশনা অনুযায়ী, প্রথম ধাপে সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগকারীদের জন্য সুদহার ১২ দশমিক ৫৫ শতাংশ থেকে কমিয়ে ১১ দশমিক ৮২ শতাংশ করা হয়েছে। দ্বিতীয় ধাপের সাড়ে ৭ লাখ টাকার ওপরে বিনিয়োগকারীদের জন্য সুদহার ১২ দশমিক ৩৭ শতাংশ থেকে কমিয়ে ১১ দশমিক ৭৭ শতাংশ করা হয়েছে।
আইএমএফ বাংলাদেশকে দেওয়া ৪৭০ কোটি ডলার ঋণের বিপরীতে যেসব শর্ত দেয়, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ কমানো এবং এর সুদহার নির্ধারণে বাজারভিত্তিক ফর্মুলা অনুসরণ। দাতা সংস্থাটির শর্ত পরিপালনের পথে হাঁটতে গিয়ে সঞ্চয়পত্রের সুদহার কমাল সরকার।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সুদহার কমানোর ফলে এখন সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ কমবে। কারণ, ব্যাংকগুলো এখন আমানত ও ফিক্সড ডিপোজিটের ওপর ভালো সুদ দিচ্ছে। এমন হতে পারে, এখন সুবিধাভোগীরা সঞ্চয়পত্রে টাকা না রেখে ব্যাংকমুখী হবেন।
বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী বলেন, মুদ্রানীতি ও সংকোচনমূলক বাজেটের সঙ্গে সঞ্চয়পত্রের সুদহার কমানোর নতুন উদ্যোগ সাংঘর্ষিক। এখানে সুদের হার কমানো ঠিক হয়নি। সঞ্চয়পত্র অধিদপ্তরের চালু সঞ্চয় স্কিমের সংখ্যা ৯। এগুলোর মধ্যে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র এবং ডাকঘর ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্রে সুদহার পুনর্নির্ধারণের প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। নতুন নিয়মে সঞ্চয়পত্রে বিনিয়োগের সীমায় দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপে আছে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারীরা, দ্বিতীয় ধাপে আছেন এর ওপরের বিনিয়োগকারীরা।
জানা গেছে, পেনশনার সঞ্চয়পত্রে সুদহার ১২ দশমিক ৫৫ শতাংশ থেকে কমিয়ে ১১ দশমিক ৯৮ শতাংশ নির্ধারণ করা হয়। দ্বিতীয় ধাপের বিনিয়োগে সুদহার ১২ দশমিক ৩৭ শতাংশ থেকে নেমে ১১ দশমিক ৮০ শতাংশ হয়েছে। নতুন হার অনুযায়ী প্রথম বছরে এ স্কিমে সুদহার নির্ধারণ করা হয় ৯ দশমিক ৮৪ শতাংশ, যা আগে ছিল ১০ দশমিক ২৩ শতাংশ। এ ছাড়া পারিবারিক সঞ্চয়পত্রের সুদহারও কমছে। এ স্কিমের সুদহার প্রথম ধাপের বিনিয়োগের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৯৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে ১২ দশমিক ৩৭ শতাংশ থেকে কমে এ সুদের হার ১১ দশমিক ৮০ শতাংশ ঠিক করা হয়।
সংশোধিত হার কেবল আজ ১ জুলাই বা তার পর ইস্যু করা সঞ্চয়পত্রের জন্য প্রযোজ্য হবে। এই তারিখের আগে ইস্যু করা সঞ্চয়পত্রের জন্য আগের মুনাফার হার বহাল থাকবে। পুর্নবিনিয়োগের ক্ষেত্রে যেদিন পুর্নবিনিয়োগ করা হবে, সেদিনের হার প্রযোজ্য হবে।
আরও খবর পড়ুন:

তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির কাটিয়ে ওঠা পুরোনো সমস্যাগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবার নতুন করে সামনে নিয়ে এসেছে। দীর্ঘায়িত ও অনিশ্চিত এই যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি, শিল্পের কাঁচামাল ও খাদ্যপণ্যের দাম বেড়েছে। পণ্য পরিবহনের গতিপথেও তৈরি হয়েছে বাড়তি ঝুঁকি। ফলে সমুদ্রপথে জাহাজীকরণ ব্যয় বেড়েছে...
৯ ঘণ্টা আগে
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গয়নার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
২১ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।
২ দিন আগে