Ajker Patrika

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ২৩: ৪২
জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

ইরানে ইসরায়েল-মার্কিন যৌথ হামলার পর শুরু হওয়া জ্বালানি-সংকট মোকাবিলায় সরকার জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে তিন লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার ছুটির দিনে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কেনাকাটার বিষয়টি চূড়ান্ত করা হয়।

অর্থ মন্ত্রণালয় থেকে রাতে এক বিজ্ঞপ্তি জারি করে বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

ইরান যুদ্ধের কারণে প্রায় দুই লাখ টন অপরিশোধিত জ্বালানির দুটি জাহাজ আসতে বিলম্ব হচ্ছে বলে গণমাধ্যমে খবর আসে। এরপরই সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পরিশোধিত জ্বালানি কেনার এমন উদ্যোগ এল।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবনার মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টের কাছ থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল কেনার নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে সুপারস্টার ইন্টারন্যাশনাল গ্রুপ নামের আরেকটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে ২ লাখ টন ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: বেঁচে ফিরলেন খোকসার খাইরুল, ছিনিয়ে নিয়েছে মোবাইল ফোন

সোনার দাম দীর্ঘমেয়াদি পতনে যাচ্ছে

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

বৈশ্বিক ‘রেপ একাডেমির’ পর্দা ফাঁস, স্ত্রীকে ধর্ষণ শেখান স্বামীরা

হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত