
মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জনতা ব্যাংক পিএলসি। আজ বৃহস্পতিবার সকালে ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ব্যাংকের পরিচালক আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকারসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী অফিসার সংগঠন ও জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের নেতারাসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বড় পরিবর্তন দেখা দিয়েছে। সেখানে চীনের রপ্তানি কমে যাওয়ায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির চাপ এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির পরিবর্তনে এই নতুন ভারসাম্য তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১ ঘণ্টা আগে
সরকারি প্রকল্পে অর্থের সঠিক ব্যবহার, বিনিয়োগের বিপরীতে আয়, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব—এই চার বিষয় নিশ্চিত না হলে ভবিষ্যতে কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারি অর্থ মানেই জনগণের অর্থ।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেও সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো প্রথম প্রান্তিকে মুনাফায় ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশটির ইস্ট–ওয়েস্ট বা পূর্ব-পশ্চিম পাইপলাইন উপসাগরীয় অঞ্চল এড়িয়ে প্রতিদিন লাখো ব্যারেল তেল পরিবহনের সুযোগ করে দেওয়ায় দেশটির তেল বিক্রি খুব একটা প্রভাবিত হয়নি।
২ ঘণ্টা আগে
ঈদুল আজহা সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আজ সোমবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১০ দিনব্যাপী এ কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত।
১০ ঘণ্টা আগে