
মূল্য অপরিবর্তিত রেখে চলতি মার্চ মাসের জ্বালানি তেলের ‘পুনর্নির্ধারিত দাম’ ঘোষণা করেছে সরকার। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত) অনুযায়ী মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
সে অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের পর এবার বোতলজাত ও খোলা—দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়েছে সরকার। নতুন দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা এবং খোলা তেল ১৭৯ টাকায় বিক্রি হবে।
২ ঘণ্টা আগে
বৈশ্বিক অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক পরিস্থিতিসহ নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করেও লভ্যাংশ প্রদানের ধারাবাহিকতা বজায় রেখেছে দেশের শীর্ষস্থানীয় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান বাটা বাংলাদেশ। ২০২৫ সালের জন্য কোম্পানিটি ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ প্রস্তাব করেছে।
৪ ঘণ্টা আগে
দেশের বাজারে ফের কমল সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ বুধবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে সবচেয়ে ভালো মানের সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৪৮ টাকা এবং সবচেয়ে ভালো মানের রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা।
৯ ঘণ্টা আগে
দেশের কৃষি ও পল্লী ঋণ বিতরণ ও আদায়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। একই সময়ে খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় খাতটির কাঠামোগত কিছু চ্যালেঞ্জও সামনে এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১৭ ঘণ্টা আগে