
ভারত থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের একদিন পরই আরও এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি সরাসরি আক্রমণ করেছেন ভারত ও রাশিয়াকে। ট্রাম্প বলেছেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, আমার কিছু আসে যায় না। তারা চাইলে তাদের মৃত অর্থনীতি একসঙ্গে ডোবাতে পারে।’
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের ব্যবসা খুবই কম। কারণ, তাদের শুল্কহার বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। রাশিয়ার সঙ্গেও আমাদের কোনো বাণিজ্য নেই বললেই চলে এবং এভাবেই থাকুক।’
তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরেই ব্যবসা খুব সীমিত। তাদের শুল্ক অত্যন্ত বেশি এবং তারা বিভিন্ন রকম জটিল ও অপ্রাসঙ্গিক অ-মূল্যভিত্তিক বাণিজ্য বাধা তৈরি করে রেখেছে।’ তিনি বলেন, ‘ভারত রাশিয়ার কাছ থেকেই তাদের বেশির ভাগ সামরিক সরঞ্জাম কেনে। তারা চীনসহ রাশিয়ার অন্যতম বড় জ্বালানি ক্রেতা। এমন সময়ে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করুক।’
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে কড়া বার্তা দিয়ে ট্রাম্প বলেন, ‘রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট—যিনি নিজেকে এখনো প্রেসিডেন্ট ভাবেন— (দিমিত্রি) মেদভেদেভকে বলো তাঁর ভাষা সংযত করুক। সে একেবারে বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করছে।’
এর আগে, মেদভেদেভ এক্সে শেয়ার করা এক পোস্টে ট্রাম্পের ‘চূড়ান্ত আল্টিমেটাম খেলা’ নিয়ে সমালোচনা করে বলেছিলেন, ‘প্রতিটি আল্টিমেটামই একধরনের হুমকি এবং যুদ্ধের দিকে একধাপ এগিয়ে যাওয়া। রাশিয়া-ইউক্রেন নয়, এটি ট্রাম্পের নিজের দেশের সঙ্গে যুদ্ধের পথে টেনে নিতে পারে।’
ট্রাম্প সম্প্রতি বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ব্যর্থ হয়েছেন। তিনি যুদ্ধ থামাতে সময়সীমা ৫০ দিন থেকে কমিয়ে ১০ বা ১২ দিন করছেন।
এদিকে, ভারতের ওপর শুল্ক আরোপের পরপরই ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছে যাতে দেশটি তাদের বিশাল তেলের ভান্ডার উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে। তিনি লিখেছেন, ‘আমরা সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছি, যেখানে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে তাদের বিশাল তেলসম্পদ উন্নয়নে কাজ করবে। কোন তেল কোম্পানি এই প্রকল্প পরিচালনা করবে, তা ঠিক করার প্রক্রিয়ায় আছি।’
অপরদিকে, ট্রাম্প শুল্ক ঘোষণার পর ভারত সরকার জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ভারত ও যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে আসছে। আমরা সেই লক্ষ্যেই অটল। সরকার আমাদের কৃষক, উদ্যোক্তা ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’
তথ্যসূত্র: এনডিটিভি
আরও খবর পড়ুন:

প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প উঠছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। এর মধ্যে ৯টি নতুন ও ৭টি সংশোধিত প্রকল্প। প্রকল্পগুলোর মধ্যে রংপুর বিভাগের সড়ক উন্নয়ন, টিবি-এইচআইভি-ম্যালেরিয়া মোকাবিলা, তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং বিমানবন্দর উন্নয়নে
৩৯ মিনিট আগে
দেশের স্থলবন্দরগুলোর অবকাঠামো উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগ হলেও আয় ও মুনাফার বড় অংশ আসছে মাত্র কয়েকটি বন্দর থেকে। ২০২৩-২৪ অর্থবছরে পরিচালনাধীন ১৬টি স্থলবন্দরের রাজস্বের (ট্যারিফ) প্রায় ৭৮ শতাংশ এসেছে চারটি বন্দর থেকে। এই চার বন্দরের অবদান মোট মুনাফার প্রায় ৭৪ শতাংশ।
১ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ‘অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি’ (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম ও মো. নূরুল হুদাসহ...
৪ ঘণ্টা আগে
তরুণদের সৃজনশীলতা, কৌশলগত চিন্তা ও যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাব আয়োজিত ‘ফ্রেশ প্রেজেন্টস ক্রিয়েটিভ ২০২৬ ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে...
৪ ঘণ্টা আগে