Ajker Patrika

টানা পতনের পর এবার সোনার দাম ঊর্ধ্বমুখী, ভরিতে যত হলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা পতনের পর এবার সোনার দাম ঊর্ধ্বমুখী, ভরিতে যত হলো
ফাইল ছবি

টানা কয়েক দফা কমানোর পর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৯ হাজার ১২৫ টাকা। ১ ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৬২৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ২ লাখ ১৭ হাজার ২৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৬৮৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৪৯ টাকা ৮৪ পয়সা। সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১২ হাজার ৮২৫ টাকা। প্রতি ভরির দাম ১ লাখ ৪৯ হাজার ৫৯০ টাকা ৮০ পয়সা।

সোনার পাশাপাশি রুপার গয়নার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার গয়নার প্রতি গ্রামের দাম ৩৩০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ৩ হাজার ৮৪৯ টাকা ১২ পয়সা।

এ ছাড়া ২১ ক্যারেটের রুপার গয়নার প্রতি গ্রামের দাম ৩১৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা ১৬ পয়সা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ২৭০ টাকা, প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা ২৮ পয়সা। সনাতন পদ্ধতির রুপার গয়নার প্রতি গ্রামের দাম ২০৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ২ হাজার ৩৯১ টাকা ১২ পয়সা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে বলে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত