সুইজারল্যান্ডের প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারক কোম্পানি নেসলে এবার তাদের সব খাবারের দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। খাদ্য উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন ইঙ্গিত দিল কোম্পানিটি।
এরই মধ্যে চলতি বছরের প্রথম প্রান্তিকে কিটক্যাট এবং নেসকুইকের দাম ৫ শতাংশের বেশি বাড়িয়েছে নেসলে। এই দাম বৃদ্ধির ফলে বছরের প্রথম প্রান্তিকে নেসলের বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৬ শতাংশ।
নেসলের মার্ক শ্নেইডার বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে চলতি বছর আরও দাম বৃদ্ধি এবং পরিস্থিতি প্রশমনের কিছু ব্যবস্থা নিতে হতে পারে।
জাতিসংঘের খাদ্য মূল্য সূচক অনুযায়ী, ৬০ বছর আগে এ সূচক চালুর পর থেকে বিশ্বব্যাপী এখন খাদ্যপণ্যের দাম সর্বাধিক।
এদিকে যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় ৩০ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বাড়ছে। যেখানে বিদ্যুৎ, জ্বালানি এবং খাদ্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, বিপরীতে মানুষ পারিবারিক ব্যয়ের বাজেট সংকোচন শুরু করেছেন।
নেসলে গত মাসে রাশিয়াতে শিশুখাদ্য ও চিকিৎসায় ব্যবহৃত পুষ্টি পণ্যের মতো অতিপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া কোনো পণ্য বেচবে না বলে ঘোষণা দিয়েছে। এরই মধ্যে তারা দেশটিতে কিটক্যাট এবং নেসকুইকের পাশাপাশি সেখানে নতুন বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে পশ্চিমা আরও কয়েকটি কোম্পানি নেসলেকে অনুসরণ করেছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (খাঁটি সোনা) মূল্য হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা...
৪ ঘণ্টা আগে
সারা দেশে এটিএম ও পস নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।
১ দিন আগে
দেশের বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমেছে। একই সঙ্গে ভোক্তাদের বিভ্রান্তি এড়াতে এবার ভ্যাটসহ প্রতি গ্রামের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেট সোনায় ভরিতে দাম কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা।
১ দিন আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বিশ্ব অর্থনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছিল। অনেক বেড়ে গেছে জ্বালানির দাম। এর সঙ্গে বেড়েছে পরিবহন খরচ ও আমদানি ব্যয়। প্রায় চার মাস পরে এসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ায় মিলেছে স্বস্তি।
১ দিন আগে