
বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে সাত দিনের সফরে চীনে গেছে সরকারি প্রতিনিধিদল। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন বিডা, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও সিটি ব্যাংক এনএর প্রতিনিধিরা।
আজ রোববার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনের উদ্দেশে যাত্রা করেছে।
২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত চলা এই সফরে দলটি সাংহাই ও গুয়াংজুতে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছে। ২১ জুলাই সাংহাইয়ে বিডা ও বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় বিনিয়োগ সেমিনার এ সফরের অন্যতম প্রধান আকর্ষণ।
সেমিনারে ইলেকট্রনিকস, টেক্সটাইল, কৃষি, ব্যবসা, বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল ডিভাইস খাতের শতাধিক চীনা কোম্পানি অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
এ সফর সম্পর্কে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমাদের এই সফর ঘিরে যে আগ্রহ দেখা দিয়েছে, তাতে আমরা অত্যন্ত উৎসাহিত। আমরা চীনা কোম্পানিগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনার প্রত্যাশায় রয়েছি এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব তথ্য ও সহায়তা দেব।’
এই সফর বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ। এ ধরনের উচ্চপর্যায়ের আলোচনা শিল্প খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং রপ্তানি বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ও পাকিস্তানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ আরও এক মাসের জন্য বাতিল করেছে কাতার। হরমুজ প্রণালিতে অব্যাহত অস্থিরতার কারণে কাতারএনার্জি এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি দুই দেশকে জানিয়েছে, এলএনজি চালান বাতিলের এই সিদ্ধান্ত নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে সভরেইন বন্ড বা সার্বভৌম বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ। আগামী তিন মাসের মধ্যে এই বন্ড বিক্রি করে ৫০০ মিলিয়ন থেকে ১০০ কোটি ডলার বা ১ বিলিয়ন ডলার তুলতে চায় সরকার। এরই মধ্যে ইউরোপ ও নিউইয়র্কে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে জোরালো আগ্রহের আভাস পেয়েছে ঢাকা।
২ ঘণ্টা আগে
ইরানের দেওয়া শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তিন শতাংশেরও বেশি বেড়েছে।
৪ ঘণ্টা আগে
পান কি সবজি জাতীয় ‘ফসল’ নাকি পৃথক ভেষজ পণ্য—এই নিয়ে দীর্ঘ দুই যুগের দ্বন্দ্বের অবসানে অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। শীর্ষ আদালতের রায়ে ফয়সালা হওয়ার পর থেকে বছর বছর বাড়ছে রপ্তানি। তার আগে দুই সংগঠনের বিরোধে প্রভাব পড়েছিল বহির্বিশ্বে বাংলাদেশের পান রপ্তানিতে।
৪ ঘণ্টা আগে