
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দল ‘রয়্যাল স্টিচ’। গতকাল বুধবার অ্যানফিল্ড জোনে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে ‘ফাইবার ওয়ারিয়র্স’কে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।
আইএসইউ টেক্সটাইল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিভাগের ছয়টি দল—টেক্স টাইটানস, ফাইবার ওয়ারিয়র্স, ফেব্রিক নাইটস, রয়্যাল স্টিচ, এলিট স্পিনার্স ও ক্রোম ক্লাস্টার্স—অংশ নেয়।
নির্ধারিত সময়ে ফাইনালের ম্যাচের ফল অমীমাংসিত থাকায় টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। টাইব্রেকারে রয়্যাল স্টিচের খেলোয়াড়েরা দুটি গোল করে জয় নিশ্চিত করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালকে ঘিরে মাঠে ছিল শিক্ষার্থী ও দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন, আইএসইউয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক এবং প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ আবু নাজিম, টুর্নামেন্ট ডিরেক্টর মো. হাসিবুল হাসানসহ টেক্সটাইল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় অধ্যাপক আবুল কাশেম বলেন, ‘একজন দক্ষ প্রকৌশলী হয়ে ওঠার জন্য শ্রেণিকক্ষের জ্ঞানের পাশাপাশি মাঠের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। খেলাধুলা নেতৃত্ব, দলগত সিদ্ধান্ত গ্রহণ, শৃঙ্খলা ও প্রতিকূল পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করে।’
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা আরও বিকশিত হয়।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা, দলীয় চেতনা ও নেতৃত্বের গুণাবলি তৈরি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। টুর্নামেন্টকে ঘিরে টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দিনব্যাপী ছিল উৎসবমুখর পরিবেশ।

কারখানার ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে তৈরি পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব। ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটের গড় খরচ মাত্র ৩ টাকা ৪ পয়সা। যা জাতীয় গ্রিডের বিদ্যুতের দামের অর্ধেকেরও কম। তবে অনুষ্ঠানে উপস্থিত অনেকে ভিন্নমত পোষণ করে বলেছেন, বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ থেকে ৫
৩৩ মিনিট আগে
দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত স্টার্টআপ বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি তাদের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ওয়াইজ রহিমকে নিয়োগ দিয়েছে।
১ ঘণ্টা আগে
চীনের বিশাল ভোক্তা বাজারে ফল ও কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে চীনমুখী হচ্ছে বাংলাদেশ। এর অংশ হিসেবে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে অনুষ্ঠেয় মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬-এ দ্বিতীয়বারের মতো সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকার ও রৌপলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
৮ ঘণ্টা আগে