
গ্রামের অর্থনীতিতে এনজিওগুলোর প্রভাব বাড়ছে, কিন্তু ব্যাংক এখনো পিছিয়ে রয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, গ্রামের ৫০ শতাংশ মানুষ এনজিও থেকে ঋণ নেয়, ২০-৩০ শতাংশ মানুষ মহাজনদের কাছ থেকে ঋণ নেয়, আর ব্যাংক থেকে ঋণ নেয় ৫ শতাংশের কম।
গবেষণায় দেখা গেছে, মহাজনদের সুদের হার ১৪৫ শতাংশ, এনজিওর হার ২৪ থেকে ২৮ শতাংশ, আর ব্যাংকের সুদের হার সবচেয়ে কম। তবে ব্যাংকের সহজলভ্যতা কম থাকায় গ্রামীণ জনগণ এখনো এনজিও ও মহাজনদের ওপর নির্ভরশীল।
গবেষণায় উঠে এসেছে, যখন কোনো নতুন এনজিও একটি গ্রামে কার্যক্রম শুরু করে, তখন মহাজনদের কাছ থেকে ঋণ নেওয়ার প্রবণতা কমে ৩৩ শতাংশ এবং সুদের হার গড়ে হ্রাস পায় ২৫ শতাংশ। এনজিওগুলোর প্রতিযোগিতা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস কনফারেন্স রুমে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। ‘ক্ষুদ্রঋণ প্রতিযোগিতা এবং মহাজনদের উপস্থিতি: তত্ত্ব ও প্রমাণ’ শীর্ষক গবেষণাটি উপস্থাপন করেন অস্ট্রেলিয়া-দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক শ্যামল চৌধুরী। গবেষণাটি দেশের ৪টি জেলার ১৫০ গ্রামের ওপর পরিচালিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইডিএসের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. কাজী ইকবাল। বক্তব্য দেন ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক সাজ্জাদ জহির ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।
অধ্যাপক শ্যামল চৌধুরী বলেন, বাংলাদেশে অনেক ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান (এমএফআই) থাকলেও মহাজনদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। কারণ, গ্রামীণ জনগণের জন্য শহরের মতো ক্রেডিট কার্ড বা অন্যান্য আনুষ্ঠানিক আর্থিক সেবার সুযোগ নেই। গ্রামের মানুষ অনেক সময় হঠাৎ আর্থিক সংকটে পড়লে যেমন চিকিৎসার প্রয়োজনে বা কৃষিতে ক্ষতির ফলে মহাজনের কাছ থেকে দ্রুত ঋণ নিতে বাধ্য হয়। ব্যাংকগুলোর ধীরগতির কারণে তারা সেখানে সহজে পৌঁছাতে পারে না।
গবেষণায় বলা হয়, গড়ে প্রতিটি গ্রামে পাঁচ-ছয়টি এনজিও বা ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠান রয়েছে। নতুন একটি এনজিও প্রবেশ করলে মহাজনের ঋণের চাহিদা কমে যায়, তবে মহাজনদের উপস্থিতি পুরোপুরি বিলীন হবে না।
পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, ‘ক্ষুদ্রঋণ বিতরণের সময়সীমা ও শর্তের কারণে অনেক সময় গ্রামীণ ঋণগ্রহীতারা মহাজনদের শরণাপন্ন হয়। ব্যাংক ও এনজিওগুলোর মধ্যে আরও সমন্বয় থাকলে এই সমস্যা অনেকটা কমবে।’

দেশের বাজারের আবারও বাড়ল সোনার দাম। গতকাল বৃহস্পতিবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধির পর আজ শুক্রবার বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। সব মিলিয়ে টানা দুদিনে সোনার দাম বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার...
২৫ মিনিট আগে
কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং—তিন ক্ষেত্রেই নতুন রেকর্ড গড়ে ২০২৫-২৬ অর্থবছর শেষ করেছে চট্টগ্রাম বন্দর। পরিচালন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আয় ও উদ্বৃত্তেও ইতিহাস সৃষ্টি করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি। বিদায়ী অর্থবছরে কর-পরবর্তী উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৫ কোটি টাকার বেশি।
৮ ঘণ্টা আগে
রপ্তানি আয়ে লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৭ বিলিয়ন ডলার পিছিয়ে থেকে শেষ হয়েছে ২০২৫-২৬ অর্থবছর। বিদায়ী অর্থবছরে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৮ দশমিক শূন্য ২ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ৫৮ শতাংশ কম।
৮ ঘণ্টা আগে
একটি উদ্ভাবনী রিটেইল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের তৈরি-পোশাক শিল্পের (আরএমজি) কর্মীদের জন্য ডিজিটাল সংযোগ ও টেলিযোগাযোগ সেবার পরিধি বাড়াতে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং গার্মেন্ট-কেন্দ্রিক রিটেইল নেটওয়ার্ক আপন বাজার।
১৯ ঘণ্টা আগে