Ajker Patrika

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ১৮
রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদকে পৃথক চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আজ বুধবার রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ চিঠি দেওয়া হয়।

চিঠি অনুযায়ী, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বিডিবিএলের এমডি মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে।

এমডির নিয়োগ বাতিলের বিষয়ে দেওয়া চিঠিগুলোতে বলা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি রয়েছে। এ বিষয়ে চুক্তির শর্ত ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম নেওয়ার কথা বলা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা এসব চিঠিতে সরকারের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

এখন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ চুক্তিপত্র ও প্রচলিত আইন অনুযায়ী তাদের নিয়োগ বাতিলের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত