
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ২০২৭ সালের জুলাই মাস থেকে দেশের ব্যাংক, এমএফএস, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে। এ ব্যবস্থায় ক্যাশ আউটের প্রয়োজনীয়তা থাকবে না।
আজ সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আন্তঃলেনদেন প্লাটফর্ম প্রতিষ্ঠার বিষয়ে অনুষ্ঠান থেকে গেটস ফাউন্ডেশনের মোজোলুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি চুক্তি সই হয়। নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ভার্চুয়ালি করা হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, এই চুক্তির আওতায় মোজোলুপের এই প্ল্যাটফর্মের নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইএসপি)।
গভর্নর আরও বলেন, লেনদেনে স্বচ্ছতা আনতে ডিজিটাইজেশনের বিকল্প নেই। আর এজন্য আন্তঃলেনদেন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে এ ব্যবস্থায় যাওয়ার কোনো বিকল্প নেই। এতে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে, রাজস্ব আদায় বাড়বে।

কোরবানির চামড়ার বাজার আগের মতো এবারও বহুমুখী সংকটে আবর্তিত হচ্ছে। বাজারে লবণের মূল্যবৃদ্ধি, ট্যানারি পর্যায়ে বকেয়া অর্থ, ব্যাংকঋণের সংকট, মহাজনের ঋণে উচ্চ সুদ এবং সরকারের নির্ধারিত দামের বাস্তব প্রয়োগ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
১৭ মিনিট আগে
গত মাসে ১৪টি উড়োজাহাজ কিনতে যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ৩৭০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এবার বিমানের কাছে ১০টি উড়োজাহাজ বিক্রির নতুন প্রস্তাব দিয়েছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস।
২ ঘণ্টা আগে
অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ভারত থেকে দেশে আনার দায়িত্ব নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এয়ারলাইনসটি বিনা খরচে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
১৬ ঘণ্টা আগে
উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার প্রভাবে দেশের অর্থনীতির গতি ক্রমেই শ্লথ হয়ে পড়ছে। শিল্প খাতে উৎপাদন চাপের মুখে, সেবা খাতে চাহিদা কমছে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টির গতিও দুর্বল হয়ে পড়েছে।
১ দিন আগে