
অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশে জাকাত ব্যবস্থা যদি পুরোপুরি কার্যকর হতো তাহলে শিক্ষার সমান সুযোগ তো বটেই, চরম দারিদ্র্যেরও অবসান হতো। মধ্যম লেভেলের দারিদ্র্যও থাকত না।
আজ শনিবার ঢাকায় সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, উচ্চবিত্তরা ঠিকমতো জাকাত পরিপালন করলে কোনো দেশেই বড় বৈষম্য থাকবে না। তবে আমি মনে করি, জাকাতের অর্থ ব্যবহারের সবচেয়ে উৎকৃষ্ট খাত হলো শিক্ষা। শুধু শিক্ষা নয়, সমাজের সব স্তরের বৈষম্য দূর করে জাকাত।
বাজেটে শিক্ষা খাতে অপ্রতুল বরাদ্দ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকারি শিক্ষা ব্যবস্থায় অনেক বৈষম্য আছে। আমাদের দেশের বাজেটে শিক্ষা খাতে যতটুকু বরাদ্দ থাকা উচিত তা থাকে না। এটা সরকারের ঠিক দোষ বলব না। কারণ, দেশের রাজস্ব আয় এতটাই কম যে স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবাতেও তার প্রভাব পড়ে। এরপরও যা বরাদ্দ হয় সেখানে যে বৈষম্য নিরোধ করা গেছে তা বলব না।
সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের স্নাতক ১ম বর্ষে অধ্যয়নরত অসচ্ছল ১ হাজার ৮০০ শিক্ষার্থীকে আড়াই বছরব্যাপী মাসিক ৪ হাজার টাকা হারে বৃত্তি দিয়ে আসছে। এসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ খান, সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সদ্য গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
৮ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গত বৃহস্পতিবার শেলটেক লিগ্যাসি প্লাজায় উদ্বোধন করা এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।
৯ ঘণ্টা আগে