করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে থাকায় দেশে সার্বিক বিনিয়োগ নিবন্ধন বেড়েছে। গত ২০২০–২১ অর্থবছরের তুলনায় বিনিয়োগ নিবন্ধন ৪৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বিডা জানিয়েছে, দেশি-বিদেশি এই বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে নতুন করে প্রায় ২৯ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
প্রতিষ্ঠানটিতে নিবন্ধিত শিল্পের ত্রৈমাসিক পরিসংখ্যান অনুসারে, চলতি ২০২১–২২ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে প্রায় ২০ হাজার ৪৬৪ কোটি টাকার দেশি–বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। গত অর্থবছরের এই সময়ে মোট বিনিয়োগ প্রস্তাব ছিল ১৩ হাজার ৯৮৪ কোটি টাকার।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিডা।
প্রতিষ্ঠানটি জানায়, চলতি অর্থবছরে ১৮৯টি শিল্পপ্রতিষ্ঠান বিডার কাছে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে স্থানীয় ১৭৭টি প্রতিষ্ঠান ১৮ হাজার ৫৮৬ কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছে, যা গত বছরের চেয়ে ৫ হাজার ৮৮৭ কোটি টাকা বেশি। সে অনুযায়ী এ বছর স্থানীয় পর্যায়ে বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৪৬ শতাংশ।
স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে রাসায়নিক শিল্প খাতে। এ ছাড়া সেবা, প্রকৌশল ও টেক্সটাইল খাতেও উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। একই সময়ে বিদেশি বিনিয়োগের প্রস্তাব ৪৬ শতাংশ বেড়েছে।
বিডার তথ্যানুসারে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে সাতটি শতভাগ বিদেশি ও পাঁচটি যৌথ মালিকানার প্রতিষ্ঠান মোট ১ হাজার ৮৭৭ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। গত অর্থবছরে শতভাগ বিদেশি ও যৌথ মালিকানা মিলিয়ে ২০টি শিল্পপ্রতিষ্ঠান ১ হাজার ২৮৫ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিল। আর চলতি বছর বিদেশিরা সবচেয়ে বেশি বিনিয়োগ করতে চেয়েছেন কৃষি খাতে। এ ছাড়া টেক্সটাইল, সেবা ও প্রকৌশল খাতে বিনিয়োগের বেশ কিছু প্রস্তাব এসেছে।

দেশের পুঁজিবাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে বন্ড ছাড়ছে পাঁচটি ব্যাংক। নিজেদের মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য এ অর্থ সংগ্রহ করবে ব্যাংকগুলো। এর মধ্যে চার ব্যাংক বন্ডের অর্থ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করবে।
৩১ মিনিট আগে
ব্যবসার ব্যাংক হিসাব খোলা ও ব্যবসা সম্প্রসারণে ঋণ নিতে এখন বাধ্যতামূলকভাবে ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) দেখাতে হচ্ছে। চলতি অর্থবছর থেকে কার্যকর হওয়া এ শর্তে সবচেয়ে বেশি চাপে পড়েছেন কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তারা।
৩৮ মিনিট আগে
শরিয়াহসম্মত উপায়ে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ তৈরি করতে ইসলামি ক্রেডিট কার্ড (আইসিসি) পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে আগে থেকেই বিভিন্ন ব্যাংকের ইসলামি ক্রেডিট কার্ড থাকলেও এবারই প্রথম এ ধরনের কার্ড পরিচালনার জন্য পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো দেওয়া হলো।
৬ ঘণ্টা আগে
টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
৬ ঘণ্টা আগে