পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর ছোট-বড় সবার জন্য বিশেষ ফেস্টিভ কালেকশন নিয়ে এসেছে। আবহাওয়া, সময়োপযোগী ট্রেন্ড ও উৎসবের আবহ বিবেচনায় ফ্যাব্রিক ও নকশার বৈচিত্র্যে সাজানো হয়েছে এবারের আয়োজন।
কাস্টমারদের কাছে বরাবরই জনপ্রিয় ‘ফ্যামিলি কালেকশন’ এবারও বিশেষ আকর্ষণ। মা–মেয়ে, বাবা–ছেলে, ভাই–বোন কিংবা পুরো পরিবারের জন্য সমন্বিত ম্যাচিং আউটফিট রাখা হয়েছে এই সংগ্রহে। কাস্টমারদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আগের তুলনায় আরও বেশি স্টাইল ও নকশা যুক্ত করা হয়েছে, যা পারিবারিক ঈদ উদ্যাপনকে করে তুলবে আরও বর্ণিল।
প্রথমবারের মতো শিশুদের জন্য প্রিমিয়াম পার্টি ওয়্যারের বিশেষ আয়োজন ‘ফেস্টিভ স্পটলাইট’ কালেকশন উপস্থাপন করেছে সেইলর। এ সংগ্রহে ছেলেদের জন্য পাঞ্জাবি ও পাঞ্জাবি স্যুট এবং মেয়েদের জন্য সালোয়ার স্যুটসহ লাক্সারিয়াস পার্টি ওয়্যার রয়েছে। শিশুদের স্বাচ্ছন্দ্য ও স্টাইলের কথা মাথায় রেখে ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি ছেলেদের জন্য শার্ট, টুইন টপ, টি-শার্ট, ট্যাঙ্ক টপ, পলো ও প্যান্ট এবং মেয়েদের জন্য কুর্তি, টপস, ঘাগরা-চোলি ও ফ্রক রাখা হয়েছে। এ ছাড়া জুতা, ব্যাগ, খেলনা ও অন্যান্য প্রয়োজনীয় অনুষঙ্গও রয়েছে সংগ্রহে।
পুরুষদের সংগ্রহে মিনিমালিস্টিক ক্লাসিক পাঞ্জাবি, ট্রেন্ডি ফিউশন পাঞ্জাবি, লাক্সারিয়াস পাঞ্জাবি স্যুট ও কাবলি সেটের সমৃদ্ধ সমাহার রয়েছে। প্রিমিয়াম কটন জ্যাকার্ড, কটন ডবি, লুম জ্যাকার্ড, রেয়ন জ্যাকার্ড ও কটন লিনেনসহ নানা আবহাওয়োপযোগী ফেব্রিকে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, জারদৌসি ও ডিজিটাল কারুকাজের মাধ্যমে সমৃদ্ধ টার্কিশ ইসলামিক আর্ট, ইজিপশিয়ান, জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফে সমসাময়িক আবেদন ফুটে উঠেছে। পাঞ্জাবির পাশাপাশি আছে এথনিক ও ক্যাজুয়াল শার্ট, সলিড ও স্ট্রাইপ ফরমাল শার্ট, টি-শার্ট, পলো, ব্যাগি ডেনিম, চিনো ও ফরমাল প্যান্ট। সম্পূর্ণ ঈদ লুকের জন্য রাখা হয়েছে স্যান্ডেল, স্নিকার ও ফরমাল জুতার বৈচিত্র্যময় সংগ্রহ।
নারীদের জন্য এক্সক্লুসিভ কটন চিকনকারি, প্রিমিয়াম কটন, কটন ডবি, সিল্ক জ্যাকার্ড ও শিফনসহ ছয়টির বেশি ফেব্রিকে সালোয়ার স্যুট, কুর্তি, টপস ও আভিজাত্যপূর্ণ ঈদ ড্রেস। সঙ্গে রয়েছে মানানসই জুতা, ব্যাগ ও জুয়েলারি—এক ছাদের নিচে পূর্ণাঙ্গ ফ্যাশন সমাধান।
ঈদের এ বিশেষ সংগ্রহ দেশব্যাপী সব আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে একটি এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু করেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই ক্রেডিট ও প্রি-পেইড কার্ডগুলোর উদ্বোধন করা হয়।
১৭ মিনিট আগে
গত বছরের ১২ জুন ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ডের মাথায় ৬২৫ ফুট উচ্চতা থেকে সরাসরি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় অন্তত ২৪১ জন যাত্রী ও ক্রু নিহত হন।
৩১ মিনিট আগে
যমুনা ব্যাংক পিএলসি, বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার বিআরএইচসি এবং চীনের শীর্ষস্থানীয় চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২২ এপ্রিল রাজধানীর গুলশান-১-এ যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি সম্পন্ন হয়। এই উদ্যোগের ফলে...
২ ঘণ্টা আগে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন ব্যাংকার মো. আব্দুল্লাহ আল-মামুন। গত মঙ্গলবার তিনি যোগ দেন।
২ ঘণ্টা আগে