
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার চায় পাকিস্তান। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ বুধবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) গুলশান কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. হাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন। এ জন্য যৌথ বিজনেস কাউন্সিল সক্রিয় করার কথা বলেছেন তিনি।
সৈয়দ আহমেদ মারুফ বলেন, দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে যৌথ বিজনেস কাউন্সিলকে আরও সক্রিয় করায় কাজ করতে হবে। এ জন্য দুই দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের ভূমিকা কার্যকর করতে শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এবং এফপিসিসিআইয়ের মধ্যে একটি ভার্চুয়াল সভা আয়োজন করা যেতে পারে।
এ সময় এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিরাট সম্ভাবনা থাকলেও আমদানি-রপ্তানিতে বেশ ঘাটতি রয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে পাকিস্তানে কেবল ১০০ মিলিয়ন ডলার পণ্য রপ্তানি হয়, যেখানে পাকিস্তান থেকে আমদানি করা হয় ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার।
হাফিজুর রহমান বলেন, বাংলাদেশের পাট, পাটজাত পণ্যসহ অন্যান্য সম্ভাবনাময় এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে সহযোগিতা দরকার। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক শক্তিশালীকরণের পাশাপাশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য নতুন নতুন সুযোগ তৈরিতে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই সর্বদা সক্রিয় থাকবে।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি, বিটুবি সভা, যৌথ বিজনেস কাউন্সিল, উভয় দেশের মান নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সার্টিফিকেট গ্রহণ, হালাল খাদ্য আমদানি-রপ্তানি, এসএমই, ফার্মাসিউটিক্যাল এবং অন্যান্য সম্ভাবনাময় খাত নিয়ে উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মো. জাফর ইকবাল ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বেসরকারি ঋণ প্রবৃদ্ধি বৃদ্ধি ও ১০ শতাংশ নীতি সুদহার অপরিবর্তিত রেখে চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন মুদ্রানীতি ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
৭ ঘণ্টা আগে
দিন গড়ায়, মাস বদলায়, শেষে বছরও পেরিয়ে যায়। এভাবেই নীরবে কেটে গেছে টানা ছয়টি বছর। এই সময়ের মধ্যে দেশে নানা সরকারি উদ্যোগে পরিবর্তন এসেছে, কোথাও উন্নয়ন হয়েছে, কোথাও সংস্কারের ছাপ পড়েছে। কিন্তু সেই পরিবর্তনের ধারার বাইরে রয়ে গেছে বহুল আলোচিত মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রস্তাবিত কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল
১৫ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ে বিভাগের বর্তমান অবস্থা ও ব্যবসায়িক পর্যালোচনায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় বিভাগের আওতাধীন সব এরিয়াপ্রধান ও শাখাপ্রধান অংশ নেন।
১ দিন আগে