মতামত ছাড়াই খসড়া ইমারত নির্মাণ বিধিমালা প্রস্তুত করায় ক্ষোভ প্রকাশ করেছেন আবাসন খাতের উদ্যোক্তারা। এ খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ ক্ষোভের কথা জানায়। একই সঙ্গে সংগঠনটি ইমারত নির্মাণ বিধিমালা চূড়ান্ত না করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউককে অনুরোধ জানিয়েছে।
রিহ্যাব জানায়, কোনো ধরনের মতামত ছাড়াই ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২৪-এর খসড়া তৈরি করা হয়েছে। খসড়াটি ১৬ এপ্রিল থেকে পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছে রিহ্যাব। সংগঠনের সদস্যরা এ রকম পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
রিহ্যাব জানায়, খসড়া বিধিমালা মতামত ছাড়া চূড়ান্ত করা হলে এর মাধ্যমে ভবন নির্মাণে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে আবাসনশিল্পও। কারণ নতুন বিধিমালা অনুযায়ী ভবনের উচ্চতা ও আয়তন কমবে, একই সঙ্গে ফ্ল্যাটের সংখ্যা কমে যাবে।
রিহ্যাবের দাবি, সামনে জমির সংকট আরও মারাত্মক হবে। কৃষিজমির ওপর চাপ বাড়বে। নাগরিকের আবাসনব্যবস্থা ব্যাহত হবে। ফ্ল্যাটের দাম বাড়ার পাশাপাশি বাসাভাড়া বাড়বে।
রিহ্যাব বলছে, তারা সরকারের আইন ও বিধি বাস্তবায়নের মাধ্যমে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখছে। রিহ্যাব সদস্যরা প্রকল্প বাস্তবায়ন পর্যায়ের অভিজ্ঞতা ও কর্মপরিকল্পনা কার্যকর করার ক্ষেত্রে উদ্ভূত সমস্যা ও অসুবিধা মোকাবিলা করে। এ জন্য ওই বিধিমালার খসড়া প্রস্তুত করার ক্ষেত্রে রিহ্যাবের সুপারিশ ও মতামত গ্রহণ করা অতি আবশ্যক।

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের নতুন ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ৫ টাকার কাগুজে নোট বাজারে ছেড়েছে সরকার। আজ মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এই নোট বাজারে প্রচলন শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইউরোপের বাজারে যাচ্ছে সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম। টানা দ্বাদশবারের মতো জেলার আম দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছাতে যাচ্ছে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে। আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়তে থাকায় আমচাষি ও রপ্তানিকারকদের মধ্যে ফিরেছে নতুন আশাবাদ।
১৩ ঘণ্টা আগে
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার। মোট ১ হাজার ১০৫টি প্রকল্পের বিপরীতে এই বরাদ্দ দেওয়া হলেও এর সাড়ে ১২ শতাংশ চলে যাচ্ছে মাত্র পাঁচটি মেগা প্রকল্পে।
১৩ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের উৎসবের কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে রিটেল, লাইফস্টাইল, ই-কমার্সসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।
১৬ ঘণ্টা আগে