
দেশের সামগ্রিক অর্থনৈতিক বিকাশের জন্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সমুদ্রভিত্তিক অর্থনীতিতে দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলনকে উৎসাহিত করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা।
আজ মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের উদ্যোগে ওশান সেন্টার্স, বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এ তাগিদ দেন। এ নিয়ে সংস্থাটি মোট সাতটি দেশে এমন কেন্দ্র চালু করল। অন্য দেশগুলো হলো ব্রাজিল, ঘানা, কেনিয়া, ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন।
বেসরকারি খাতে সহায়তা দিতে জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট আন্তর্জাতিক দাতব্য সংস্থা লয়েডস রেজিস্টার ফাউন্ডেশনের মধ্যে অংশীদারত্বের মাধ্যমে এই কেন্দ্রগুলো প্রতিষ্ঠা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগতভাবে অবস্থিত এসব কেন্দ্র যেসব চ্যালেঞ্জ খুঁজে পাবে, তা স্থানীয়ভাবে পরিচালিত সমাধানকে উৎসাহিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। দৈনিক আজকের পত্রিকা ছিল মিডিয়া পার্টনার।
তিনি বলেন, দেশে যে মাছ আহরণ করা হয়, তার ৮৭ ভাগ মিঠাপানির। আর মাত্র ১৩ ভাগ সাগরের। অথচ সাগরে মাছ ধরা, মাছ চাষ, শৈবাল আহরণ ও সমুদ্র পরিবহন খাতে বড় রকম অগ্রগতির সুযোগ রয়েছে।
সমুদ্র অর্থনীতিবিষয়ক গবেষক রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খুরশেদ আলম বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা চিহ্নিত হয়েছে। কিন্তু দেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে সাগরের সম্পদ ও সম্ভাবনা কাজে লাগানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দেশের উপকূলরেখা থেকে ৬৭৫ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সমুদ্রসীমার অতি সামান্য অংশে মাছ ধরা হয়। বন্দরে বছরে প্রায় ৪ হাজার জাহাজ মালামাল পরিবহন করে। এর মধ্যে দেশীয় জাহাজ মাত্র ১৫০টির মতো।
সমুদ্রসম্পদ কাজে লাগানোর ক্ষেত্রে বিরাজমান প্রতিবন্ধকতা অপসারণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মো. ইউসুফ নিরাপত্তা সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সামুদ্রিক সম্পদ সংরক্ষণে সরকার, গবেষক ও বেসরকারি অংশীদারদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী নীতিগত ফাঁকগুলো তুলে ধরেন।
মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরী সাগরে মাছ ধরা-শিল্প বিকাশের জন্য নিরাপত্তা ও অন্যান্য সহযোগিতা নিশ্চিতের অনুরোধ করেন।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ক্যাপ্টেন (অব.) সাঈদ মাহমুদ হাসান বলেন, সমুদ্রবন্দরগুলোকে নানা ধরনের সমস্যা মোকাবিলার সক্ষমতা ও আন্তর্জাতিক পরিবেশগত সম্মতি মান বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্কের নির্বাহী পরিচালক শাহামিন জামান, লয়েডস রেজিস্টার ফাউন্ডেশনের পরিচালক অ্যালেক্স স্টিট, ওশান সেন্টারস, বাংলাদেশের প্রধান কমোডর (অব.) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্সের পরিচালক অধ্যাপক ড. কে এম আজম চৌধুরী, নৌপরিবহন বিভাগের সাবেক মহাপরিচালক ক্যাপ্টেন (অব.) এম শফিকুল্লাহ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রোকসানা জাহান ও এলানর সোলার সলিউশনের চেয়ারম্যান কমোডর (অব.) শরীফ উদ্দিন ভূঁইয়া।

আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে, এ ধরনের নিয়মিত প্রশিক্ষণ, সম্মেলন ও সচেতনতামূলক কার্যক্রম ব্যাংকের এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি আর্থিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৬ ঘণ্টা আগে
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এ সম্মাননা তুলে দেওয়া হয়। বিকাশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশনস ইশতিয়াক শাহরিয়ার।
৭ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায় স্থান করে নেওয়ার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটন। সেই লক্ষ্য বাস্তবায়নে বিশ্বজুড়ে ১০০টি দেশের বাজারে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে কাজ করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ওয়ালটনের গ্লোবাল ব
৭ ঘণ্টা আগে
এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের ব্যাপক সাড়ার পরিপ্রেক্ষিতে ক্যাম্পেইনটির মেয়াদ আগামী আগস্ট ২০২৬ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
১০ ঘণ্টা আগে