
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় আজ রোববার ছাত্রদলের সাবেক নেতাকর্মীসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার সকালে রূপগঞ্জ থানায় হামলায় আহত উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি মামলাটি করেন। এজাহারভুক্ত নিলয় ও রাজু নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন। তিনি বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাইনুল ইসলাম সুরুজ।
মামলার এজাহারে বলা হয়, গতকাল বিকেলে এনসিপির ফল উৎসব অনুষ্ঠানে উল্লেখিত আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় মঞ্চ ও অনুষ্ঠানস্থলে ভাঙচুর করা হয়। হামলাকারীরা প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, হামলায় বাধা দিলে বাদীসহ আরও ৫ থেকে ৬ জনকে মারধর করা হয়। এছাড়া অনুষ্ঠানস্থলের মাইক, সাউন্ডবক্স, ব্যাটারি এবং উৎসবের জন্য আনা ফলসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদলের নেতা মারুফ মোল্লা ও সুলতান মাহমুদসহ ১২০ জনের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে আমাদের আহত কর্মী আল ফারাবী। আমরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২২ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে