
ঠাকুরগাঁও সদর উপজেলায় ‘হজরত বাবা শাহ সত্যপীরের মাজার’ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে মাজারের মূল অংশ অক্ষত থাকলেও গ্রিল ভেঙে ফেলা হয়েছে এবং পাশের তিনটি কবর ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, ডিবি পুলিশ, থানা-পুলিশসহ বিজিবি সদস্যরা।
স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মাজারে প্রবেশ করে ভাঙচুর চালায়। ভোরে ফজরের নামাজের সময় মুসল্লিরা এ দৃশ্য দেখে হতবাক হয়ে যান। খবরটি দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের অনেকে মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশে কোনো চক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
জানতে চাইলে মসজিদ ও গোরস্তান কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম বাবুল বলেন, ‘ফজরের নামাজ আদায় করতে এসে আমরা দেখি, মাজারের গ্রিল ভাঙা এবং কয়েকটি কবর ক্ষতিগ্রস্ত। এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

ঘটনাস্থল পরিদর্শন শেষে ইউএনও খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর ইন্ধন থাকতে পারে এর পেছনে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডিবি, থানা-পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।

পঞ্চগড়ে এক নারীর দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। ডিএনএ রিপোর্ট ও মামলার নথি পর্যালোচনা করে আদালত মামলাটি খারিজ, আসামিদের অব্যাহতি এবং বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭ ধারায় মামলা করার অনুমতি দিয়েছেন।
১১ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টের বেড়া ভেঙে প্রায় ২০০ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন ক্ষুদ্ধ কৃষকেরা। সারের কৃত্রিম সংকট এবং অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তুলে এ হামলা চালান একদল কৃষক। আজ রোববার দুপুরের দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না দেওয়ার অভিযোগে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর দোকান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রধান আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ মিনিট আগে
শাকিল আহমেদের জন্য সম্পদবিবরণীর ফরম নম্বর ০০৭২১৩ ও ফারজানা রুপার জন্য ০০৭২১৪। আদেশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে তাঁদের নিজেদের নামে থাকা সম্পদের পাশাপাশি স্বামী বা স্ত্রীর এবং নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিতে হবে...
৩৭ মিনিট আগে