
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রায় এক বছর আগে সংঘটিত ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হন। পরে সন্তানের জন্মের পরও বিয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণের অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। শেষ পর্যন্ত মামলা হওয়ার দুই মাসের বেশি সময় পর তাঁকে গ্রেপ্তার করা হলো।
র্যাব-১৩ বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার শাষপুর এলাকার শহীদ মিনারসংলগ্ন স্থান থেকে যৌথ অভিযানে মো. রনি (২২) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার করনাইট কুমরগঞ্জ গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারের বরাত দিয়ে র্যাব জানায়, ২০২৫ সালের ২ মে সকালে হারিয়ে যাওয়া একটি ছাগল খুঁজতে ভুক্তভোগী অভিযুক্তের বাড়িতে যান। সে সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাঁকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে ঘটনাটি কাউকে না জানাতে বলেন।
এজাহার অনুযায়ী, ঘটনার পর ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের দাবি জানান। তবে অভিযুক্ত ও তাঁর পরিবার বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে। গত ৬ ফেব্রুয়ারি বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে গেলে তাঁকে মারধরের অভিযোগ ওঠে। একপর্যায়ে অভিযুক্তের বাবা আব্দুর রহিম তাঁর শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে প্রসববেদনা শুরু হলে একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়।
র্যাব জানায়, সন্তান জন্মের পরও আপস-মীমাংসার আশ্বাস দিয়ে দীর্ঘদিন বিষয়টি ঝুলিয়ে রাখা হয়। পরে গত ৬ মে রাণীশংকৈল থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন ভুক্তভোগী। মামলার পর থেকেই প্রধান আসামি আত্মগোপনে ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার গুরুত্ব বিবেচনায় র্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্প এবং র্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের সদস্যরা যৌথভাবে গোয়েন্দা নজরদারি চালিয়ে বুধবার বিকেলে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রধান আসামি রনিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে বন বিভাগের করা মামলায় চার জেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দিবাগত রাতে সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্যের বড় কুকুমারি খাল এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের সময় তাঁদের আটক করা হয়।
১ সেকেন্ড আগে
নরসিংদীর রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে
নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। তবে অভিযোগ অস্বীকার করে আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এসব ম
৯ মিনিট আগে
গত ১৩ অক্টোবর সকালে শিশুটি শুকুর আলী মণ্ডলের বাড়িতে যায়। বাড়িটি নির্জন হওয়ায় সেখানকার সিঁড়িতেই শুকুর আলী শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। তাঁরা শিশুটিকে শুকুর আলীর কাছ থেকে উদ্ধার করে তার মাকে খবর দেন।
১৭ মিনিট আগে