ঠাকুরগাঁও সদর উপজেলার শিফাত হোসেন ওরফে শিজান (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার জামালপুর চৌরঙ্গী এলাকার বামনাসংলগ্ন বাজারের উত্তর পাশে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
শিফাত উপজেলার জামালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাঈদ হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, শনিবার সকালে বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় শিফাতকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিক্ষার্থীর বাবা মো. সাঈদ হোসেন জানান, খবর পেয়ে তিনি দ্রুত হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান এবং পরে থানায় বিষয়টি অবহিত করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।’

গণভোটে জনগণের প্রত্যক্ষ রায়কে পাশ কাটিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে এক গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শনিবার সকাল ১০টার দিকে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগরী জামায়াতে
৭ মিনিট আগে
মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১ মে) রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে।
২৬ মিনিট আগে
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শনিবার (২ মে) বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে প্রথমে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত জীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
৩৪ মিনিট আগে
নারী ও শিশু নির্যাতনের ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছেন আসামিরা। এ ধরনের মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে পরিচালিত এক গবেষণায় এই তথ্য...
৪০ মিনিট আগে