বগুড়ার নন্দীগ্রামে গরুবাহী ভটভটি উল্টে বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার লিংগাইন নতুনপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে আকতারুল ইসলাম (৪০) এবং বগুড়ার কাহালু উপজেলার পুরসর মধ্যপাড়া এলাকার মৃত এজামউদ্দীনের ছেলে শফিকুল ইসলাম (৭০)। এদের মধ্যে আকতারুল ছিলেন গরুর ব্যাপারী। বৃদ্ধ শফিকুল বাইসাইকেল আরোহী ছিলেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, বিকেলে সাতজন ব্যাপারী জয়পুরহাট থেকে ভটভটিযোগে গরু নিয়ে সিংড়ার দিকে যাচ্ছিলেন। থালতা ভগবানবাজার স্ট্যান্ডে পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পাশ দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ শফিকুল। তিনিও সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভটভটির নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই ভটভটিতে থাকা ব্যাপারী আকতারুল ইসলাম এবং সাইকেল আরোহী শফিকুল ইসলাম মারা যান।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে দুই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

কিশোরীকে মারধর ও মুখে বালিশ চাপা দিলে ভুক্তভোগী অচেতন হয়ে পরে। এ সময় অভিযুক্ত আনোয়ার হোসেন কিশোরীকে ধর্ষণ করেন। এরপর একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় ভুক্তভোগীকে নিচতলায় পানির হাউসে ফেলে রাখেন।
১৩ মিনিট আগে
বরিশালে ভিক্ষুক সেজে এক বিধবা বৃদ্ধার ঘরে আশ্রয় নিয়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা এবং বাধা পেয়ে তাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগে মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত সাফিয়া বেগমকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় এক নারীর বাসা থেকে সোনা চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশের এসআই মো. খায়রুল বাশার ও সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া খাঁপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে