Ajker Patrika

ভোটের দিন লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে দণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
ভোটের দিন লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে দণ্ড
দণ্ডপ্রাপ্ত ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল করিম। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে লিফলেট বিতরণের অভিযোগে জামায়াতের এক নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ব্যবস্থা নেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মো. আব্দুল করিম ওই ওয়ার্ড জামায়াতের সভাপতি।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা বলেন, নির্বাচনের আগে শেষ ৪৮ ঘণ্টায় লিফলেট বিতরণের কোনো সুযোগ নেই। কিন্তু একটি প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করা হচ্ছিল। এ ছাড়া প্রার্থীর এজেন্টের কার্যালয়েও লিফলেট পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ লিফলেট জব্দ করা হয়।

সাদিয়া আফসানা রিমা বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মো. আব্দুল করিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, ভোটকেন্দ্রে যাওয়ার পথে দুই নারী বিএনপি-সমর্থকের কাছেও লিফলেট পান বিচারক। পরে তাঁদের মৌখিকভাবে সতর্ক করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত