
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শীর্ষ দুই পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র (আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত) প্রার্থী শেখ ফরিদ নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সারওয়ার হোসেন। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ১২টি পদের মধ্যে সভাপতিসহ সাতটি পদে জয় পেয়েছে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অন্যদিকে সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী স্বতন্ত্র প্রার্থীরা।
সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইউসুফ আলী ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু বকর মোস্তাক আলম পেয়েছেন ১১১ ভোট। সাধারণ সম্পাদক পদে চমক দেখিয়েছেন আওয়ামী লীগ ঘরানার স্বতন্ত্র প্রার্থী শেখ ফরিদ। তিনি ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী সবুজ প্যানেলের প্রার্থী ইউনুস আলী পেয়েছেন ৭৬ ভোট।
বিএনপিপন্থী প্যানেল থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন—গ্রন্থাগার সম্পাদক পদে আবদুল মান্নান, কোষাধ্যক্ষ কামাল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য পদে রফিজ উদ্দিন, নাজমা বেগম, আহসান হাবিব ও আনারুল হক।
আওয়ামী লীগপন্থী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আরও বিজয়ী হয়েছেন—সহসভাপতি পদে জীতেন চন্দ্র পাল ও রুহুল আমীন, সহসাধারণ সম্পাদক পদে সোহরাব হোসেন প্রধান এবং কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার ইবনে মোস্তফা।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াত-সমর্থিত সবুজ প্যানেল পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করেছেন। সে কারণে রাষ্ট্রের নাগরিক হিসেবে সরকারকে সহযোগিতা করা দরকার, যাতে সরকার জনগণ ও দেশের কল্যাণে কাজ করতে পারে।
১৫ মিনিট আগে
খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সন্ত্রাসী ফয়সালকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার একটি বাড়ি থেকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে।
১৮ মিনিট আগে
খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ ছেলে নাদিম ইসলামকে (২৮) ঘটনাস্থল থেকে আটক করে।
২০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল হরমুজ প্রণালির উদ্দেশে। প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে আজ শুক্রবার সকালে কাছাকাছি এসে পৌঁছে ইরান...
২২ মিনিট আগে