ঠাকুরগাঁওয়ে আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে সদর উপজেলার সিংগিয়া গ্রামে ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হন। এর আগে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আহত এক বৃদ্ধ মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁওগামী গমবোঝাই একটি ট্রাক সিংগিয়া গ্রামের মেহেদীর ধানের চাতালের সামনের মহাসড়কে রহিমা (৬৫) নামের এক পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত রহিমা সিংগিয়া গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী।
খবর পেয়ে থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রী মনোরঞ্জন বর্মন (৮০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি ভুল্লি থানার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাটিগাড়া সোনাহার গ্রামের মৃত হরিমোহন বর্মনের ছেলে।
জানা গেছে, শনিবার বিকেলে সাসলা-পিয়ালা বাজারে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পৃথক স্থানে দুটি মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী এখন হুমকির মুখে। নিষেধাজ্ঞা অমান্য করে অবাধ বালু উত্তোলন ও চর কেটে নেওয়ায় নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঝুঁকিতে পড়ছে শতাধিক বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষিজমি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় বালু লুট চলছে।
১ মিনিট আগে
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, সূর্যসেন হল, কলাভবন, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে...
৩৬ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় অবস্থিত আহসান কম্পোজিট কারখানায় বার্ষিক ছুটির বকেয়া টাকার দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন। মঙ্গলবার সকালে তাঁরা বিক্ষোভ ও ভাঙচুর চালান। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
২ ঘণ্টা আগে