
সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য ১০০ কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা উদ্যোক্তা হয়ে কাজ করতে চাইবে, বিনিয়োগ করতে চাইবে কিংবা ছোট ছোট কোম্পানি তৈরি করতে চাইবে—তাদের সেই ফান্ড থেকে সহযোগিতা দেওয়া হবে।
আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে বরাদ্দ করা সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজের দাবিদাওয়াকে সামনে নিয়ে আসতে হবে। সরকার বৈষম্য দূর করে সব শ্রেণির মানুষকে এক জায়গায় আনার চেষ্টা করতে চায়। আমরা সেই কাজগুলোই করতে চাই।’
সব সম্প্রদায়ের অংশীদারত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘আপনাদের নৃগোষ্ঠী দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, একই সঙ্গে পাহাড়িদের দেওয়া হয়েছে, খ্রিষ্টান ও হিন্দু সম্প্রদায়কে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এভাবে সব কমিউনিটির কাছে আসতে চাই, তাদের নিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করে এগিয়ে যেতে চাই।’
বিগত সরকারের শাসনব্যবস্থার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সব সময় মনে রাখতে হবে, বিগত ১৫-১৬ বছর আমরা একটা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছিলাম। এই ফ্যাসিবাদী শাসন আমাদের রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। আমাদের রাজনৈতিক কাঠামো, গণতান্ত্রিক কাঠামো, আমলাতান্ত্রিক কাঠামো—সব ভেঙে দিয়েছে।’
বর্তমান সরকারের উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানের সরকারকে সব ক্ষেত্রে নতুন করে শুরু করতে হচ্ছে। প্রথম দিকে একটি ‘ফ্যামিলি কার্ড’ ইন্ট্রোডিউস করা হয়েছে, যেখানে গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর প্রধানকে একটি করে কার্ড দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের অবস্থার পরিবর্তনের সুযোগ সৃষ্টি করতে ‘কৃষক কার্ড’ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যা একটি যুগান্তকারী পদক্ষেপ। নদী ও খালের পানি প্রবাহ নষ্ট হওয়া ঠেকাতে খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে। ইমাম, মোয়াজ্জিন, পুরোহিত ও পাদ্রীসহ সব ধর্মযাজকদের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাবেক খেলোয়াড়দের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
৯ মিনিট আগে
সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১ ঘণ্টা আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১ ঘণ্টা আগে